Tranding

01:27 PM - 04 Feb 2026

Home / National / রামনবমীর দিনে সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত ওড়িশার খনির শহর জোদা ইন্টারনেট বন্ধ

রামনবমীর দিনে সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত ওড়িশার খনির শহর জোদা ইন্টারনেট বন্ধ

রামনবমীর মিছিলের দিনেই সাম্প্রদায়িক সংঘর্ষে উতপ্ত হয়ে ওঠে ওড়িশার খনির শহর জোদা। তার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটা সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে রাজ্যেরই খুরদার একটি গ্রামে । জানা গিয়েছে দেবী মুর্তিকে নিয়ে মিছিল চলাকালীন হটাত করেই সেই মিছিলের ওপর হামলার অভিযোগে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। এরপরই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

রামনবমীর দিনে সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত ওড়িশার খনির শহর জোদা ইন্টারনেট বন্ধ

রামনবমীর দিনে সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত ওড়িশার খনির শহর জোদা ইন্টারনেট বন্ধ 

 


এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ রাখা হয়েছে।


রামনবমীর মিছিলের দিনেই সাম্প্রদায়িক সংঘর্ষে উতপ্ত হয়ে ওঠে ওড়িশার খনির শহর জোদা।

রামনবমীর মিছিলের দিনেই সাম্প্রদায়িক সংঘর্ষে উতপ্ত হয়ে ওঠে ওড়িশার খনির শহর জোদা। তার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটা সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে রাজ্যেরই খুরদার একটি গ্রামে । জানা গিয়েছে দেবী মুর্তিকে নিয়ে মিছিল চলাকালীন হটাত করেই সেই মিছিলের ওপর হামলার অভিযোগে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে। এরপরই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জমায়েতের ওপরেও জারী করা হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বেশ কিছু পুলিশ কর্মী এবং সাংবাদিকও।

 

ঘটনার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। কেওনঝারের জেলা শাসক আশিস ঠাকরে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশের এলাকায় টহল দিচ্ছে। “আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি”। সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে যে খুরদা জেলার দিব্যসিংহপ্রসাদ গ্রামের একদল লোক দেবী মঙ্গলার মূর্তি নিয়ে একটি মিছিল করছিল। সেই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ থেকে ৩০ জন লোক আক্রমণ করে সেই মিছিলে। আর তাতেই ৬ জন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একাধিক গাড়ি।

 

এদিকে এই ঘটনার জেরে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। সেই সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকায় শান্তি বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বারবিলের মহকুমা পুলিশ আধিকারিক এপ্রসঙ্গে বলেন, “এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেট পরিষেবাগুলিও বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত থাকবে”।

Your Opinion

We hate spam as much as you do