এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রথা মাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণই পাঠ করবেন? না কি ভাষণের কিছু অংশ বাদ দেবেন তিনি?
রাজ্য-রাজ্যপাল কলহের আবহে শুরু বিধানসভা, তৃণমূল মুকুলের জন্য বিজেপির আসন
আজ দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু অধিবেশন।কি বলবেন রাজ্যপাল? এই নিয়ে জল্পনা তুঙ্গে।
এরকম রাজ্যবাসী কখনও দেখেনি। রাজ্যপালকে দেখে মনে হচ্ছে তিনি একটা পক্ষ। বিভিন্ন বিষয়ে বৈঠক করতে সরাসরি বলে বিজেপি নেতাদের ডাকছেন।
আবার শাসক দলের পক্ষ থেকে তো রোজ নানা ভিডিও ছবি প্রকাশ করে কখনো রাজ্যপালকে হাওয়ালা কান্ডে কখনও ভুয়ো ভ্যাকসিনের লোকের সাথে ছবি দিয়ে বলা হচ্ছে তিনি দুর্নীতিগ্রস্থ। এ পর্যন্ত যা হয়েছে তাতে শুধু গালমন্দ বাকি আছে।
এরই মধ্যে পশ্চিমবঙ্গে তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর, শুক্রবার থেকে বসছে প্রথম বিধানসভার অধিবেশন। দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। আগামিদিনে রয়েছে বহু কর্মসূচি।
এর মধ্যে বিধানসভায় সরকারের লিখিত ভাষণ নিয়ে আপত্তি তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে ফোনে এনিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে মমতা জানিয়েছেন, এই ভাষণ মন্ত্রিসভার অনুমোদিত। বদল করা যাবে না। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রথা মাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণই পাঠ করবেন? না কি ভাষণের কিছু অংশ বাদ দেবেন তিনি?
একই সঙ্গে এবারই রাজ্যে বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে বিজেপি। পাঁচ বছরে ৩ থেকে ৭৭ জন বিধায়ক হয়েছে তাঁদের। পরে অবশ্য দু'জন বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার পদত্যাগ করেছেন এবং দলত্যাগ করলেও খাতায়-কলমে এখনও বিজেপিরই বিধায়ক রয়েছেন মুকুল রায়। ফলে পাটিগণিতের হিসেবে বিধানসভায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫ জন। তাই প্রথমবার বিরোধী আসনে বসবে পদ্মশিবির। পদ্ম শিবিরের নেতা শুভেন্দু।
শুক্রবার দুপুর ২টোয় শুরু অধিবেশন। দুপুর পৌনে দুটোর মধ্যে বিধানসভায় সবাইকে আসতে বলা হয়েছে।
সম্ভবত স্বাধীনতার পরে এই প্রথম বাম ও কংগ্রেস বিধায়কহীন বিধানসভা অধিবেশন হতে চলেছেন। এবার নির্বাচনের এই দুই দলই একটিও আসন পায়নি। ফলে রাজ্য রাজনীতির ইতিহাসে যা একপ্রকার বেনজির বলা চলে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেও, তিনি এখনও বিধায়ক হতে পারেননি। নিয়ম অনুযায়ী, ৬ মাসের মধ্যে তাকে জিতে আসতে হবে। বিধায়ক নন অথচ মুখ্যমন্ত্রী, এমন কাণ্ড বাংলার রাজনীতিতে প্রথম।
We hate spam as much as you do