রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ায় নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনা করেছে কংগ্রেস নেতৃত্ব। সত্যি কথা বলার খেসারত দিতেন রাহুল গান্ধী। এদিন সাংবাদিক বৈঠকে বলেন অভিষেক মনু সিংভি।
'দেশের জন্য যে কোনও মূল্য দিতে রাজি', রাহুল গান্ধীর মত, সাংসদ পদ খারিজের পর
25 Mar 2023,
সাংসদ পদ খারিজ হতেই Tweet করলেন রাহুল গান্ধী। সেখানে কী লিখেছেন তিনি?
'দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করে যাচ্ছি'
'দেশের জন্য যে কোনও মূল্য দিতে রাজি'
সাংসদ পদ খারিজ হতেই Tweet রাহুল গান্ধী
লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খুললেন স্বয়ং রাহুল গান্ধী। নিজের Twitter হ্যান্ডল তিনি লেখেন, "ভারতের কণ্ঠস্বরের জন্য লড়াই করে যাচ্ছি। এর জন্য যে কোনও মূল্য দিতে রাজি।"
শুক্রবার বিকেল ৫টা ২৭ মিনিটে Tweet করেন রাহুল গান্ধী। আগাগোড়া হিন্দিতে Tweet-টি লিখেছেন তিনি। তবে সাংসদ পদ খারিজ হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি প্রাক্তন কংগ্রেস সভাপতি।
২০১৯-র লোকসভা নির্বাচনের সময় কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী। নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে তিনি বলেন, "যাঁদের মোদী পদবি, তাঁরা চোর হয় কেন?"
এর পাশাপাশি ললিত মোদী ও নীরব মোদীর প্রসঙ্গ তোলেন রাহুল। প্রসঙ্গত, IPL কেলেঙ্কারিতে নাম জড়ানোয় বর্তমান দেশছাড়া লোলিত মোদী। ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত নীরব মোদীও দেশ ছেড়ে পালিয়েছেন। দু'জনকেই পলাতক বলে ঘোষণা করেছে প্রশাসন।
নির্বাচনী জনসভায় এহেন মন্তব্যের পরই বিতর্কের মুখে পড়েন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের এক বিজেপি নেতা। বৃহস্পতিবার সেই মামলার রায় দেন সুরাটের জেলা ও দায়রা আদালত।
ওই মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তাঁকে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। যদিও তাঁকে জামিন দিয়েছে আদালত। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতিকে এক মাস সময় দিয়েছেন বিচারক।
রাহুল গান্ধীর সাজা ঘোষণা হতেই সংবিধানের ১০২ (১) ও ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁর লোকসভার সদস্যপদ খারিজ করে দেন স্পিকার। ২০১৯-র নির্বাচনে ওয়ানাড থেকে জিতেছিলেন তিনি।
শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে এই নিয়ে জারি হয় নির্দেশিকা। সেখানে ২৩ তারিখ থেকেই রাহুলের সদস্যপদ খারিজের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ায় নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনা করেছে কংগ্রেস নেতৃত্ব। সত্যি কথা বলার খেসারত দিতেন রাহুল গান্ধী। এদিন সাংবাদিক বৈঠকে বলেন অভিষেক মনু সিংভি।
প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। একের পর এক টুইট করে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি টুইট করে প্রশ্ন করেছেন, গোটা পরিবার (গান্ধী পরিবার) এবং কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়কে অপমান করার সময় আপনি প্রশ্ন করেছিলেন কেন নেহেরুর পদবি ব্যবহার করেন না। কোনও বিচারক আপনাকে দু'বছরের সাজা দেননি। আপনার সাংসদ পদ খারিজ হয়নি।
We hate spam as much as you do