Hindusthan construction company (HCC) এবং Larsen & Toubro (L&T) র যৌথ উদ্যোগে শুরু হয় কাজ।। নাম - "পরমা উড়ালপুল" ২০১১ র পালাবদলের পর সেই প্রকল্পের নাম চেঞ্জ করে করা হয় "মা উড়ালপুল"।। আর স্বাভাবিকভাবেই বাম আমলে শুরু হওয়া প্রকল্পের ফিতে কাটেন নতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
বামেদের 'পরমা' থেকে তৃণমূলের 'মা' হয়ে যোগীর পায়ে ছবি - উড়ালপুলের ছবি চুরি নিয়ে জোর বিতর্ক
আধুনিক বাংলার মিডিয়াকুলের পক্ষাপক্ষি সর্বজনবিদিত। সে নিয়ে খুব একটা মাথা কেউ ঘামায় না। manufacturing concent এর কথা বহু দিন আগে নোয়াম চমস্কি বলেছেন। কিন্তু এক রাজ্যের ছবি দিয়ে অন্য রাজ্যের বিজ্ঞাপনের কথা শোনা যায় নি।
২০১০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এর নেতৃত্বাধীন সপ্তম বামফ্রন্ট সরকার সাইন্স সিটি থেকে পার্কসার্কাস সেভেন পয়েন্ট অব্দি একটি উড়ালপুল বানানোর পরিকল্পনা করে।
Hindusthan construction company (HCC) এবং Larsen & Toubro (L&T) র যৌথ উদ্যোগে শুরু হয় কাজ।।
নাম - "পরমা উড়ালপুল"
২০১১ র পালাবদলের পর সেই প্রকল্পের নাম চেঞ্জ করে করা হয় "মা উড়ালপুল"।।
আর স্বাভাবিকভাবেই বাম আমলে শুরু হওয়া প্রকল্পের ফিতে কাটেন নতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ এই ২০২১ এ এসে, পশ্চিমবঙ্গে বাম আমলের সেই "পরমা উড়ালপুল" এর বিজ্ঞাপন দিয়ে উত্তরপ্রদেশে ভোট চাইছে অজয় সিং বিস্ত ওরফে যোগী আদিত্যনাথ!!
বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই উন্নয়নের প্রচারেই তুলে ধরা হল কলকাতার এই উড়ালপুলের ছবি!
২০২৪ সালে লোকসভা নির্বাচন। আর তার আগেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচন বিজেপির কাছে সেমিফাইনাম বলা যেতেই পারে। তাই উত্তরপ্রদেশের নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। তার আগে যেমন বিজেপি প্রস্তুতি চালাচ্ছে, তেমনই উত্তরপ্রদেশ সরকারও। শুরু হয়েছে সরকারি প্রচার। আর তাতেই কেলেঙ্কারি হয়ে গিয়েছে।
যোগী আদিত্যনাথের উন্নয়নের খতিয়ান তুলে ধরে একটি এক পাতার বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞাপনেই তুলে ধরা হয়েছে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি। সেই ছবি যে কলকাতার, তা উড়ালপুলের পাশের একটি হোটেলের ছবি থেকেও স্পষ্ট। এছাড়া উড়ালপুলের নীল-সাদা রং ও তার উপর দিয়ে চলা কলকাতার হলুদ ট্যাক্সিও এর অন্যতম প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনাটি সামনে আসার কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটিতে এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল তার তরফে জানিয়ে দেওয়া হয় সংস্থার বিপণন বিভাগের তরফে ভুল করে এই ছবিটি ব্যবহার করা হয়েছে, সব ডিজিটাল মিডিয়া থেকেই এই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে ।
বিশিষ্ট সাংবাদিক ভির সাংভিও বলেছেন তিনি ওই ছবিতে যোগীর ভঙ্গিটি প্রসঙ্গে লিখেছে, এটা কি জিক হেইল (নাৎসী আমলে সেনানায়কদের স্যালুটের ভঙ্গি) নাকি যোগীর হেইল? নাকি স্রেফ স্রেফ বিপণন বিভাগের ভুল?
We hate spam as much as you do