Tranding

01:40 PM - 04 Feb 2026

Home / Politics / অভিযুক্তদের শাস্তির দাবীতে আজ বামেদের CGO কমপ্লেক্স অভিযান অনুমতি না থাকলেও বিপুল জমায়েতের সম্ভাবনা

অভিযুক্তদের শাস্তির দাবীতে আজ বামেদের CGO কমপ্লেক্স অভিযান অনুমতি না থাকলেও বিপুল জমায়েতের সম্ভাবনা

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমরা, বামফ্রন্ট তিনটে মিছিল করে জড়ো হবো ইডি ও সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে৷ দেশব্যাপী সাধারণভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, মানুষের যে দাবি সেগুলো নিয়ে, আমাদের এখানে যে নিয়োগ দুর্নীতি, তার মধ্যে যে চোর ধরো, জেল ভরো অভিযান চলছে, সেখানে অনেক চোর এখনও দাপট দেখানোর চেষ্টা করছে৷

অভিযুক্তদের শাস্তির দাবীতে আজ বামেদের CGO কমপ্লেক্স অভিযান অনুমতি না থাকলেও বিপুল জমায়েতের সম্ভাবনা

অভিযুক্তদের শাস্তির দাবীতে আজ বামেদের CGO কমপ্লেক্স অভিযান অনুমতি না থাকলেও বিপুল জমায়েতের সম্ভাবনা


Sept 9, 2022


বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বামফ্রন্ট৷ কিন্তু সেই মিছিলে এখনও অবধি অনুমতি মেলেনি। এমনটাই সূত্রে খবর৷ উত্তপ্ত হতে চলেছে বিধাননগরের এই গুরুত্বপূর্ণ স্থান।


উল্লেখ্য, রাজ্যজুড়ে শাসক দলের একাধিক নেতাদের নাম জড়াচ্ছে ক্রমাগত। তারই প্রতিবাদে নিয়মিত জেলায় জেলায় চোর ধরো, জেল ভরো কর্মসূচি পালন করছে বামেরা৷    বিধাননগর কমিশনারেটের তরফে আজকের মিছিলের মেলেনি অনুমতি৷


এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমরা, বামফ্রন্ট তিনটে মিছিল করে জড়ো হবো ইডি ও সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে৷ দেশব্যাপী সাধারণভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, মানুষের যে দাবি সেগুলো নিয়ে, আমাদের এখানে যে নিয়োগ দুর্নীতি, তার মধ্যে যে চোর ধরো, জেল ভরো অভিযান চলছে, সেখানে অনেক চোর এখনও দাপট দেখানোর চেষ্টা করছে৷


 বাম নেতার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলছে নির্লজ্জের মতো বীর হিসেবে অনুব্রতকে বীর বলে সাজিয়ে বের করে নিয়ে আসতে হবে। তার মানে এই যে দুর্নীতিগ্রস্ত, মস্তান বাহিনী, এই যে লুঠেরাদের রাজত্ব চলছে, এটা আসলে ভোট পাইয়ে দেওয়ার ব্যবস্থা। বিজেপি এই চোর যোচ্চরদের দলে টানছে৷ আমরা বলছি চোর ধরো, জেল ভরো৷ ওরা বলছে ইডি সিবিআই লেলিয়ে দাও, বিজেপিতে ভরো৷ আমরা চাই বিজেপি হোক অথবা তৃণমূল, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ আন্দোলনের তেজ আরও বাড়াতে হবে৷

সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস সংবাদ মাধ‍্যমকে স্পষ্ট করেই বলেন, “কর্মসূচি হবেই। তারপর যা হবে দেখা যাবে?” পলাশকে প্রশ্ন করা হয়, শুক্রবার বিধাননগরে কি বর্ধমান মডেল দেখা যাবে! জবাবে এই নেতা বলেন, “কী মডেল দেখা যাবে সেটা বলতে পারব না। তবে কর্মসূচি কালকে হবে।”

এদিন পলাশ জানিয়েছেন, বিধাননগর কমিশনারেটের সঙ্গে যখন প্রথমে মৌখিক কথা হয়েছিল, সেই সময়ে বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয় সিজিও কমপ্লেক্সের সামনের রাস্তায় সমাবেশ করা হবে। কিন্তু পুলিশ মৌখিকভাবে জানায়, ওই রাস্তায় জমায়েত করা যাবে না। পিছনের রাস্তার কথা বলা হয় কমিশনারেটের তরফে। পরে সেই রাস্তাতেই সমাবেশ করার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু পুলিশ তা নাকচ করে দিয়েছে।

Your Opinion

We hate spam as much as you do