প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে রাজি আসাদউদ্দিন ওয়েইসিও (Asaduddin Owaisi)। ওয়েইসি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল বিরোধী। পহেলগাম হামলার পর রাজনৈতিক বিভেদ ভুলে সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। পাকিস্তানকে তুলোধোনা করেছেন। তাছাড়া ওয়েইসি সুশিক্ষিত, সুবক্তা। নিজে দক্ষ আইনজীবী। আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কেও জ্ঞানী। তাই সরকার মনে করছে সর্বদলীয় প্রতিনিধিতে তাঁকে রাখা উচিত। তাছাড়া বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খোলার কাজটা যদি ওয়েইসির মতো সংখ্যালঘু কেউ করেন, তাহলে সেটা আলাদা বার্তাবহ হতে পারে।
অপারেশন সিঁদুরের বিষয় বিশ্বের দরবারে তুলে ধরতে ৭ টিম,ঘোষনা
১৮ মে, ২০২৫,
সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান,ভারত একাধিকবার এই অভিযোগ তুলেছে। পহেলগাঁও হামলার পর ভারত সরকারের বক্তব্য অনুসারে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। এবার বিদেশের মাটিতে সন্ত্রাসবাদের বিষয় তুলে ধরতে বিভিন্ন দেশে যাবে ভারতের প্রতিনিধি দল। পহেলগাম হামলার (Pahalgam Attack) পর কী ভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর চালানো হয়েছে? গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে সেই সব তথ্য। বিভিন্ন দেশে যাবে ভারতের প্রতিনিধি দল। গড়া হয়েছে বিশেষ টিম।
ভারতে জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুরের বার্তা বিশ্ব মঞ্চে পৌঁছে দেবার জন্য তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল। সব দলের প্রতিনিধিদের মোট সাতটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। ২০ মে নাগাদ শুরু হবে এই বিদেশ সফর। দেশের স্বার্থে রাজনীতি ভুলে বিরোধীরা এক হচ্ছেন। বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এনসিপি, জেডিইউ, ডিএমকে, এআইমিম-এর সাংসদরা থাকছেন বিভিন্ন টিমে।
কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) আমেরিকা, পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়ায় নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পাশাপাশি এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule) মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়ায় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ডেনমার্কে আট সদস্যের দলের নেতৃত্ব দেবেন। এই টিমে থাকবেন বাংলার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে রাজি আসাদউদ্দিন ওয়েইসিও (Asaduddin Owaisi)। ওয়েইসি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল বিরোধী। পহেলগাম হামলার পর রাজনৈতিক বিভেদ ভুলে সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। পাকিস্তানকে তুলোধোনা করেছেন। তাছাড়া ওয়েইসি সুশিক্ষিত, সুবক্তা। নিজে দক্ষ আইনজীবী। আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কেও জ্ঞানী। তাই সরকার মনে করছে সর্বদলীয় প্রতিনিধিতে তাঁকে রাখা উচিত। তাছাড়া বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খোলার কাজটা যদি ওয়েইসির মতো সংখ্যালঘু কেউ করেন, তাহলে সেটা আলাদা বার্তাবহ হতে পারে। অন্যদিকে রাজনৈতিক বিরোধ ভুলে বহরমপুরের এই তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। জানা যাচ্ছে, ইউসুফ পাঠানও এই আমন্ত্রণ পাকিস্তানের মুখোশ খোলার সুযোগ হিসাবে গ্রহণ করেছেন। দলীয় নেতৃত্ব অনুমোদন দিলে এই প্রতিনিধি দলের অংশ হিসেবে যোগ দেবেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। প্রতিনিধিদলের অংশ হিসেবে সিপিআই(এম) এর রাজ্যসভার ফ্লোর লিডার জন ব্রিটাস থাকছেন।
পাশাপাশি, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুরে প্রতিনিধিদলের দায়িত্বে থাকবেন। এই টিমে থাকবেন বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। একনাথ শিন্ডে সংযুক্ত আরব, লাইবেরিয়া, কঙ্গো এবং সিয়েরা লিওনের জন্য দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের দায়িত্বে থাকবেন। ডিএমকে নেত্রী কানিমোঝি স্পেন, গ্রীস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফরকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একটি বিবৃতিতে বলেন, ‘সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল শীঘ্রই গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে আলোচনা করবে এবং অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত সংকল্পের কথা জানাবে।’
We hate spam as much as you do