Tranding

05:23 PM - 04 Feb 2026

Home / National / কাশ্মীর ফাইলস থেকে দ্য কেরালা স্টোরি ! প্রধানমন্ত্রীর সমর্থন চলছে

কাশ্মীর ফাইলস থেকে দ্য কেরালা স্টোরি ! প্রধানমন্ত্রীর সমর্থন চলছে

কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী দ্য কেরালা স্টোরির বিষয়বস্তুকে তুলে এনেছেন। তিনি বলেছেন, এই চলচ্চিত্র ওই রাজ্যের সন্ত্রাসবাদী ষড়যন্ত্রকে বের করে আনছে। পাশাপাশি নির্বাচনী সভায় তিনি কংগ্রেসকে এই চলচ্চিত্রে বিরোধিতা করায় কটাক্ষও করেন। তিনি বলেছেন, কর্নাটকবাসীর উচিত কংগ্রেস সম্পর্কে সতর্ক হওয়ায়।

কাশ্মীর ফাইলস থেকে দ্য কেরালা স্টোরি ! প্রধানমন্ত্রীর সমর্থন চলছে

কাশ্মীর ফাইলস থেকে দ্য কেরালা স্টোরি ! প্রধানমন্ত্রীর সমর্থন চলছে 

 Sunday, May 7, 2023, 

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের তরফে এই চলচ্চিত্রকে নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয়েছিল। যদিও তা করা হয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী এই চলচ্চিত্রের বিষয়বস্তুকে সমর্থন জানিয়েছেন।

কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী দ্য কেরালা স্টোরির বিষয়বস্তুকে তুলে এনেছেন। তিনি বলেছেন, এই চলচ্চিত্র ওই রাজ্যের সন্ত্রাসবাদী ষড়যন্ত্রকে বের করে আনছে। পাশাপাশি নির্বাচনী সভায় তিনি কংগ্রেসকে এই চলচ্চিত্রে বিরোধিতা করায় কটাক্ষও করেন। তিনি বলেছেন, কর্নাটকবাসীর উচিত কংগ্রেস সম্পর্কে সতর্ক হওয়ায়।

প্রধানমন্ত্রী মোদী বেল্লারির জনসভায় বলেছেন, দেশের সুন্দর রাজ্য কেরল। সেখানকার মানুষ পরিশ্রমী এবং প্রতিভাবান। দ্য কেরালা স্টোরির গল্প সেই রাজ্যে ঘটতে থাকা ষড়যন্ত্রকে তুলে ধরেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোগী কংগ্রেসকে নিশানা করে বলেছেন, এটা দুর্ভাগ্যের যে এই সন্ত্রাসবাদী প্রবণতার সঙ্গে কংগ্রেসকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। যা দেশকে ধ্বংস করতে চাইছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত রয়েছে এমন লোকেদের সঙ্গে পিছনের দরজা দিয়ে কংগ্রেস দর কষাকষিতেও যুক্ত বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।

প্রসঙ্গত ৫ মে মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। সেখানে চার মহিলার জীবনকে ঘিরেই গল্প। যাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করে আইএসআইএস-এ যোগ দেন এবং আফগানিস্তানে যাওয়ার পথে ধরা পড়েন। এই চলচ্চিত্রে লাভ জিহাদ এবং বলপূর্বক ধর্মান্তকরণের মতো বিষয়ও রয়েছে।

প্রায় একবছর আগে দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। সেই সময়ও কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি এর সমালোচনা করেছিল। বিষয়টি একটি বড় রাজনৈতিক দ্বন্দের জন্ম দিয়েছিল।

সেই সময়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য কাশ্মীর ফাইলসকে সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন, লোকেরা গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা করছে। তিনি কটাক্ষ করে বলেছিলেন, যাঁরা সাধারণত মত প্রকাশের পক্ষে তাঁদের জীবন কাটিয়ে দেন, তাঁরা হঠাৎ খুব উত্তেজিত হয়ে পড়েছেন। তাঁরা শিল্পের পরিবর্তে চলচ্চিত্রকে অসম্মান করার চেষ্টা করছেন, বলেছিলেন মোদী।

Your Opinion

We hate spam as much as you do