Tranding

10:40 AM - 04 Feb 2026

Home / Other Districts / বইয়ের স্টলে শাসকের ভাঙচুর! প্রতিবাদ জানানোয়  গ্রেফতার বিকাশ, কমলেশ্বর -সহ ৯ পরে মুক্তি 

বইয়ের স্টলে শাসকের ভাঙচুর! প্রতিবাদ জানানোয়  গ্রেফতার বিকাশ, কমলেশ্বর -সহ ৯ পরে মুক্তি 

রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত করে ফের বই স্টল চালু করার ডাক দিয়েছিল সিপিআইএম। সেখানে উপস্থিত ছিলেন কমলেশ্বর, আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রতিবাদ-সভা এবং বই স্টল ফের চালু করার সময়ে আবার গোলমাল বাধে।  তৃণমূলের দুষ্কৃতীরা বারবার হামলা চালালেও গ্রেফতার করা হয়েছে প্রতিবাদীদের।

বইয়ের স্টলে শাসকের ভাঙচুর! প্রতিবাদ জানানোয়  গ্রেফতার বিকাশ, কমলেশ্বর -সহ ৯ পরে মুক্তি 

বইয়ের স্টলে শাসকের ভাঙচুর! প্রতিবাদ জানানোয়  গ্রেফতার বিকাশ, কমলেশ্বর -সহ ৯ পরে মুক্তি 

০৪ অক্টোবর ২০২২ 

সিপিআইএমের বই স্টল ভেঙে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের পরিচিত কর্মীরা। পরের দিন অষ্টমীতে আবার সেই স্টল তৈরী করার সময় প্রতিবাদে মুখর হন বিশিষ্ট মানুষেরা। 

কলকাতায় বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়ে অষ্টমীর সন্ধ্যায় গ্রেফতার হলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সিপিএম নেতারা। পুলিশ জানিয়েছে, বইয়ের স্টল ও প্রতিবাদ সভা ঘিরে গন্ডগোল এড়াতেই গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে সকলকে রাতে ছেড়ে দেওয়া হয়।

রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিআইএমের চিরায়ত সাহিত‍্যের বুকস্টলে সপ্তমীর রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। অভিযোগের তির ছিল তৃণমূলের ‘আশ্রিত দুষ্কৃতী’দের দিকে। অভিযোগ, ওই বইয়ের বিপণিতে ‘চোর ধরো, জেল ভরো’র পোস্টার দেখেই শাসক দলের আপত্তির সূত্রপাত।

রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত করে ফের বই স্টল চালু করার ডাক দিয়েছিল সিপিআইএম। সেখানে উপস্থিত ছিলেন কমলেশ্বর, আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রতিবাদ-সভা এবং বই স্টল ফের চালু করার সময়ে আবার গোলমাল বাধে।  তৃণমূলের দুষ্কৃতীরা বারবার হামলা চালালেও গ্রেফতার করা হয়েছে প্রতিবাদীদের।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সিপিআইএমের ওই বুক স্টল খোলা নিয়ে স্থানীয় পুজো কমিটির সঙ্গে গোলমাল বাধে। প্রতিবাদ সভা ঘিরে সোমবার আবার গোলমাল হয়। ঝামেলা এড়াতে গ্রেফতার করা হয় কমলেশ্বর, কল্লোল-সহ বেশ কয়েক জনকে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, ‘‘পুজো কমিটির অসুবিধা তো হতেই পারে। পুজোর ভিড়ের মধ্যে স্টল খুলতেই হবে কেন? পুজোর পরে রবিবার দেখে ওঁরা এ সব করতে পারেন। গোলমাল হচ্ছে দেখে পুলিশ প্রশাসনিক পদক্ষেপ করেছে।’’

মানবাধিকার সংগঠন এপিডিআরের পক্ষে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘রাসবিহারীতে সিপিআই(এম) দলের বইয়ের স্টলে তৃণমূলের হামলাকে আমরা অশনিসংকেত বলে মনে করি এবং তীব্র প্রতিবাদ জানাই। আজ পুলিশ যেভাবে প্রতিবাদী জমায়েতে ভেঙে দিল এবং কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করল তারও তীব্র নিন্দা জানাই। আমরা গ্রেপ্তার হওয়া সকল প্রতিবাদীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

পরে এদের ছেড়ে দেওয়া হয়।

Your Opinion

We hate spam as much as you do