২৬শে নভেম্বর থেকে ২৬শে মে , ৬মাস অতিক্রান্ত হল কৃষক বিক্ষোভ । কেন্দ্রের তিনটি বিতর্কিত কর্পোরেট স্বার্থবাহি , কৃষকবিরোধী বলে অভিযুক্ত কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের ছয় মাস আন্দোলন বুধবার পূর্ণ হল। কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না। তাই আজ ছিল কালো দিন, কালো পতাকা , কালো পাগড়ি , কালো ওড়না ।
দেশজুড়ে কৃষকদের "কালো দিন " কৃষিবিল বিরোধী আন্দোলনের ছয় মাস অতিক্রান্ত
২৬শে নভেম্বর থেকে ২৬শে মে , ৬মাস অতিক্রান্ত হল কৃষক বিক্ষোভ । কেন্দ্রের তিনটি বিতর্কিত কর্পোরেট স্বার্থবাহি , কৃষকবিরোধী বলে অভিযুক্ত কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের ছয় মাস আন্দোলন বুধবার পূর্ণ হল। কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না। তাই আজ ছিল কালো দিন, কালো পতাকা , কালো পাগড়ি , কালো ওড়না ।
এই ভাবেই আজ সারাদিন পঞ্জাব ও দিল্লিতে কৃষকরা বিক্ষোভ দেখান। কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরোধিতা করে পঞ্জাবের অনেক কৃষক পরিবার তাদের বাড়িতে কালো পাতাকা তোলেন।
দিল্লির সিঙ্ঘু, গাজিয়াবাদ ও তিরকি সীমান্তে বিক্ষোভকারীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেন। এদিন কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের বেশ কয়েকটি কুশপুত্তুলি পোড়ানো হয় বলে জানা গিয়েছে। প্রবীন কৃষক নেতা অবতার সিং মেহমা বলেন, শুধুমাত্র বিক্ষোভস্থলে কালো পাতাকা তোলা হয়নি। উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানার বিভিন্ন গ্রামে কেন্দ্রের এই তিন আইনের বিরোধিতা করে কালো পতাকা তোলা হয়েছে। অনেকেই নিজেদের যান-বাহনে কালো পতাকা লাগিয়ে রাখেন।
তিনি বলেন, কৃষক আন্দোলন ছয় মাসে পড়ল। এখনও কোনও রফা বেরিয়ে এল না। আমাদের কোনও কথা কেন্দ্র শুনছে না। অন্য দিকে, বিজেপি সরকার সাত বছর সরকার গঠনের উৎসব পালন করছে। অনেক কৃষক বিক্ষোভে নিজেদের সমর্থন বোঝাতে কালো রঙের পাগরি ব্যবহার করেন। মহিলারা বুধবার দিন কেন্দ্রের কৃষি আইনে বিরোধিতা করে কালো রঙের ওড়না ব্যবহার করেন বলে জানা গিয়েছে।
দিল্লির পুলিশ কোভিড পরিস্থিতি সামনে রেখে বড় জমায়েত করতে বাধা দেয়। সংযুক্ত কিষান মোর্চার ঘোষনার পরই পুলিশ এই ব্যবস্থা নেয়।
মঙ্গলবার থেকেই দিল্লির সিঙ্ঘু, তিরকি, গাজিয়াবাদ সীমান্তে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। গাজিয়াবাদ সীমান্তে কৃষক নেতা রাকেশ টিকায়েত কেন্দ্রের নেতা-মন্ত্রীদের কুশ পুত্তলিকা দাহ করে। কালো পতাকা নিয়ে ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত মিছিল করার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁর ধ্বস্তাধ্বস্তি হয় বলে জানা গিয়েছে।
এদিকে কৃষকদের এই কালো দিন ঘোষণাকে দেশের বড় ১২টি রাজনৈতিক দল সমর্থন করে। এর মধ্যে কংগ্রেস, সিপিএম, সিপিআই, তৃণমূল কংগ্রেস, SP, NCP, DMK আছে।
পঞ্জাবে নভজ্যোত সিং সিধু কালো পতাকা দেখান। হরিয়ানার কৃষকদের বিরুদ্ধে গত সপ্তাহে করা সমস্ত মামলার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রদর্শন হয়। সরকার বাধ্য হয় বহু মামলা শিথিল করতে।
এই ঝড় ঝঞ্ঝার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যায়গায় কৃষকসভার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়।
We hate spam as much as you do