Tranding

05:00 PM - 04 Feb 2026

Home / Politics / কলকাতা বিশ্ববিদ্যালয় সমবায়ে, ১০-১ CPIMএর বিরাট জয়! তৃণমূল শূণ‍্য

কলকাতা বিশ্ববিদ্যালয় সমবায়ে, ১০-১ CPIMএর বিরাট জয়! তৃণমূল শূণ‍্য

এদিন সন্ধ্যায় ফল প্রকাশের পর অভিযোগ ওঠে, জয়ী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সার্টিফিকেট দিতে টালবাহানা করা হচ্ছে। সার্টিফিকেটের দাবি এবং অবিলম্বে ফল ঘোষণার দাবিতে কর্তৃপক্ষকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভও চলে বেশ কিছুক্ষণ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অবশ্য নিয়মমাফিক শংসাপত্র দেওয়া হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় সমবায়ে, ১০-১ CPIMএর বিরাট জয়! তৃণমূল শূণ‍্য

কলকাতা বিশ্ববিদ্যালয় সমবায়ে, ১০-১ CPIMএর বিরাট জয়! তৃণমূল শূণ‍্য

11th JAN 2023

কলকাতা বিশ্ববিদ্যালয়ের  কৰ্মচারী সমবায় সমিতির নির্বাচনে বিরাট জয় পেল সিপিআইএম (CPIM) সমর্থিত সংগঠন। এগারোটি আসনের মধ্যে দশটিই তাদের দখলে গিয়েছে। একটি আসনে জয়ী হয়েছে এসইউসিআই মনোনীত প্রার্থী।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসকদল তৃণমূল কংগ্রেস  প্রভাবিত কৰ্মচারী ইউনিয়ন একটি আসনেও দাগ কাটতে পারেনি। শূন্য হাতেই ফিরতে হল তাদের। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত অভ্যন্তরীণ রাজনীতিতে সিপিএম সমর্থিত ইউনিয়নের এই জয়কে তাৎপর্য বলেই মনে করছেন অনেকে।

২০১৭ সালে শেষবার এই কৰ্মচারী সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। তাতে জয় পেয়েছিল কংগ্রেস সমর্থিত ইউনিয়ন। এবার তা পুনর্দখল করল বামেরা। তৃণমূল কোনও ছাপই ফেলতে পারল না।

তৃণমূল জমানার গোড়া থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেট, সিন্ডিকেট নির্বাচন নিয়ে সরব বামেরা। সেই নির্বাচন না হওয়া নিয়ে শিক্ষা মহলে সমালোচনা হয়েছে। যদিও তাতে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিতে বড় বদল হয়নি।

এবারের সমবায় সমিতির নির্বাচনে বাম সমর্থিত প্রার্থীদের জয়কে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ঘটনা বলেই মনে করছেন অনেকে। যদিও মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ জয়ীদের পক্ষে অভিযোগ করা হয়েছে সার্টিফিকেট দিতে টালবাহানা করা হচ্ছে। তবে সার্টিফিকেট পাওয়ার আগেই কলেজ স্ট্রিটের রাস্তায় লাল আবিরের ছড়াছড়ি।

এর আগে এই সমবায়ের বোর্ড ছিল কংগ্রেসের হাতে। এর আগে ২০১৭ সালে নির্বাচন হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশ হওয়ায় বাম সমর্থিত প্রার্থীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাসের ছবি দেখা যায়। 

এদিন সন্ধ্যায় ফল প্রকাশের পর অভিযোগ ওঠে, জয়ী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সার্টিফিকেট দিতে টালবাহানা করা হচ্ছে। সার্টিফিকেটের দাবি এবং অবিলম্বে ফল ঘোষণার দাবিতে কর্তৃপক্ষকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভও চলে বেশ কিছুক্ষণ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অবশ্য নিয়মমাফিক শংসাপত্র দেওয়া হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do