Tranding

01:41 PM - 04 Feb 2026

Home / Politics / ভবানীপুর বিধানসভায় নজরকাড়া উপনির্বাচন, সাথে সামসেরগঞ্জ- জঙ্গিপুরেও জোর লড়াই

ভবানীপুর বিধানসভায় নজরকাড়া উপনির্বাচন, সাথে সামসেরগঞ্জ- জঙ্গিপুরেও জোর লড়াই

সামসেরগঞ্জ-জঙ্গিপুরেও আজ জোড়া লড়াই। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিভিন্ন দলের প্রার্থীদের অকাল প্রয়াণ ঘটেছিল। যার জেরে এই দুই আসনেও ভোট হয়নি। কমিশনের নির্দেশে, আজ ওই দুই কেন্দ্রেও উপনির্বাচন।

ভবানীপুর বিধানসভায় নজরকাড়া উপনির্বাচন, সাথে সামসেরগঞ্জ- জঙ্গিপুরেও  জোর লড়াই

ভবানীপুর বিধানসভায় নজরকাড়া পনির্বাচন, সাথে সামসেরগঞ্জ- জঙ্গিপুরেও  জোর লড়াই

 ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ( By-Election)। মোট ৮টি ওয়ার্ডের ভবানীপুর কেন্দ্রে এদিন নজর গোটা রাজ্যের। শুধু রাজ্যই নয়, জাতীয় রাজনীতিতেও  এই কেন্দ্রের উপনির্বাচন খুবই  গুরুত্বপূর্ণ । এখানে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপির  প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বামেদের  মুখ শ্রীজীব বিশ্বাস। তিন প্রার্থীই ভোটের প্রচারে ঝড় তুলেছে।  ৩ অক্টোবর এই উপনির্বাচনের ফলপ্রকাশ।

এদিন ভোট শুরু হতেই কমিশনের কাছে অভিযোগ জানান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ১৪৪ ধারা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা বলে অভিযোগ তোলেন তিনি। তারই রিপোর্ট তলব করল কমিশন। 

সামসেরগঞ্জ-জঙ্গিপুরেও আজ জোড়া লড়াই। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ  ও জঙ্গিপুরে  নির্বাচন। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিভিন্ন দলের প্রার্থীদের অকাল প্রয়াণ ঘটেছিল। যার জেরে এই দুই আসনেও ভোট হয়নি। কমিশনের নির্দেশে, আজ ওই দুই কেন্দ্রেও উপনির্বাচন।

জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা।

সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিআই(এম) প্রার্থী মোদাশ্বার হোসেন ও বিজেপি প্রার্থী মিলন ঘোষ।

উল্লেখ্য়, বিধানসভা নির্বাচন আবহে, গত ১৫ এপ্রিল এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার পরের দিনই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয় করোনাতেই। সামশেরগঞ্জে নির্বাচন হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। কিন্তু প্রার্থীর মৃত্যু ঘটায় নির্বাচন স্থগিত হয়। পরে গত ১৩ মে ওই কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু, সেদিন ইদ উত্‍সব থাকায় সংখ্য়ালঘুরা ভোট দিতে অস্বীকার করেন। ফলে থমকেই ছিল নির্বাচন।

কমিশনের তরফে বলা হয়েছে যে সমস্ত  কোভিডবিধি মেনেই  ভোট হবে। বৃষ্টির কারনে নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা নিয়েছে।  ইভিএম, মেশিন, সমস্ত সামগ্রী প্লাস্টিকে মুড়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের জন্য বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে।  সমস্ত নির্দেশিকা মানতে বলা হয়েছে নির্বাচনী আধিকারিকদের। ভোটের গণনা ও ফলাফল প্রকাশের দিন স্থির করা হয়েছে আগামী ৩রা অক্টোবর।

Your Opinion

We hate spam as much as you do