এনিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ডিএ-র দাবিতে আন্দোলরত সরকারি কর্মীরাও। তাঁদের বক্তব্য, ‘রাজ্য সরকার ভয় পেয়েছে বলেই এভাবে চোখ রাঙাচ্ছে। নির্দেশিকা দিয়ে ধর্মঘট রোখা যাবে না।’
"চাকরি জীবনে ১ দিন ছেদ হবে " নবান্নর বিজ্ঞপ্তিতে হুমকির মুখে আনন্দোলনকারীরা
০৯ মার্চ ২০২৩
ধর্মঘটের দিনে গরহাজির কর্মচারীদের বেতন কাটা হবে। কর্মজীবনেও ছেদ (সার্ভিস ব্রেক) পড়বে। এমন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। অর্থ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওই দিন পূর্ণ সময় খোলা থাকবে। নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না।
সেই সঙ্গেই নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে কোন চারটি ক্ষেত্রে ছুটি মঞ্জুর হবে
ক) কোনও কর্মচারী যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। খ) পরিবারের কারও যদি প্রয়াণ ঘটে। গ) কোনও কর্মী যদি ৯ মার্চের আগে থেকেই গুরুতর কোনও অসুখের কারণে অনুপস্থিত থাকেন। ঘ) যে কর্মচারীরা সন্তান পালনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা ৯ মার্চের আগে মঞ্জুর হওয়া মেডিক্যাল বা আর্নড লিভ নিয়ে রেখেছেন।
যথার্থ কারণ ছাড়া কেউ যদি কাজে যোগ না দেন তাহলে এক দিনের বেতন কাটা যাবে। সেইসঙ্গে কর্মজীবন থেকেও একদিন ছেদ হবে। এনিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ডিএ-র দাবিতে আন্দোলরত সরকারি কর্মীরাও। তাঁদের বক্তব্য, ‘রাজ্য সরকার ভয় পেয়েছে বলেই এভাবে চোখ রাঙাচ্ছে। নির্দেশিকা দিয়ে ধর্মঘট রোখা যাবে না।’ প্রসঙ্গত, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের বর্তমান যা আর্থিক পরিস্থিতি, তাতে তাঁর পক্ষে আর ডিএ দেওয়া সম্ভব নয়।
We hate spam as much as you do