। এই সময়ের মধ্যে কেউ ফর্ম ফিলাপ করতে না পারলে সুযোগ মিলবে এই মাসেরই ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত। তবে এক্ষেত্রে পড়ুয়াদের লেট ফাইন দিতে হবে। একইসঙ্গে সংসদের অভিমত, ফর্ম ফিলাপের ক্ষেত্রে স্কুল চত্বরে একসঙ্গে মাত্র ১০ জন পড়ুয়া প্রবেশ করতে পারবে। তবে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের দিন এখনও ঘোষণা হয়নি।
উচ্চমাধ্যমিকের ফর্ম ফিলাপ শুরু, ১৪ জানুয়ারি পর্যন্ত শেষদিন
গতবছর পরীক্ষা হয়নি। ছাত্রছাত্রীদের কাছে রয়েছে রীতিমতো সমস্যার কারন হয়। মূল্যায়নে অনেক ক্ষেত্রে অসামঞ্জস্য থেকে যাওয়ার অভিযোগ আসে। তাই এবছর পরীক্ষার লক্ষেই এই পরিস্থিতিতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের দিন ঘোষণা করল উচ্চশিক্ষা সংসদ। কোভিডবিধি মেনেই হবে ফর্ম ফিলাপ। নোটিশে বলা হয়েছে, জানুয়ারি মাসের ৬ তারিখ অর্থাৎ আজ থেকে ১৪ তারিখ পর্যন্ত রাজ্যের স্কুলে–স্কুলে ফর্ম ফিলাপ হবে। এই সময়ের মধ্যে ফর্ম ফিলাপ করলে পড়ুয়াদের কোনও লেট ফাইন দিতে হবে না। এই সময়ের মধ্যে কেউ ফর্ম ফিলাপ করতে না পারলে সুযোগ মিলবে এই মাসেরই ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত। তবে এক্ষেত্রে পড়ুয়াদের লেট ফাইন দিতে হবে। একইসঙ্গে সংসদের অভিমত, ফর্ম ফিলাপের ক্ষেত্রে স্কুল চত্বরে একসঙ্গে মাত্র ১০ জন পড়ুয়া প্রবেশ করতে পারবে। তবে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের দিন এখনও ঘোষণা হয়নি।
এর মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার বিতরণের কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। দশম শ্রেণির পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে টেস্ট পেপারস প্রস্তুত করা হয়েছে। দ্রুত তা জেলার স্কুল ইন্সপেক্টরদের কাছে পৌঁছে যাবে। সেখান থেকে স্কুল প্রধানরা সংগ্রহ করবেন। তার পরই তা পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া হবে। আগেই জানানো হয়েছে, ৭ থেকে ১৬ মার্চ হবে মাধ্যমিক। ২ এপ্রিল শুরু উচ্চমাধ্যমিক। শেষ হবে ২০ এপ্রিল। উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ অবধি।
We hate spam as much as you do