কেন্দ্র রাজ্যের যে সম্পর্কের বিষয়ে অনভিপ্রেত হস্তক্ষেপ কেন্দ্র করছে এবং রাজ্যের রাজ্যপালের যে ভুমিকা তা গ্রহণযোগ্য নয় বলে বিমান বসু বলেন । তিনি সাংবিধানিক সীমা অতিক্রম করেছেন ।
জনগণের দাবীতে দেশজুড়ে প্রতিবাদের সাথে রাজ্যে ১৬ বামদল আন্দোলনে নামছে
আজ এক সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ১৬ বাম দল নিয়ে বৈঠক করে আন্দোলনে নামার কথা বলেন ।
গতকাল বামফ্রন্টের সভার রিপোর্ট ব্যাখা করেন , সর্বভারতীয় বাম দলগুলির বৈঠক সম্পর্কে বিমান বসু বলেন । ১৬ই জুন থেকে ৩০শে জুন পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিবাদ কর্মসূচি । মুলত পেট্রল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে , নিত্যপ্রয়োজনীয় জিনিসের এবং ঔষধের দাম নিয়ন্ত্রন করার জন্য প্রতিবাদ চলছে দেশজুড়ে । কেন্দ্রীয় দলগুলির বক্তব্য ব্যাখা করে বিমান বসু বলেন এই সময়্ম্য খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি ৫% , নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গত এপ্রিলে ১০.৬% এর ওপর বৃদ্ধি হয়েছে । নির্মাণ সামগ্রীর মূল্য ৯.০১% বৃদ্ধি হয়েছে । ফলে সাধারন ক্রেতাকে অনেক বেশি মুল্য দিতে হচ্ছে । রাষ্ট্রের মদতে সমস্ত জিনিসের কালবাজারি এবং বেআইনি মজুতদারি হচ্ছে । মোদী সরকারকে এই কালবাজারি বিশেষকরে ওষুধের ক্ষেত্রে বন্ধ করার উদ্যোগ নিতে হবে । মোদী সরকারকে অবিলম্বে আয়কর হীন মানুষের একাউন্তে সরাসরি প্রতি পরিবারে মাসিক ৭৫০০ টাকা করে পাঠাতে হবে ।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ৫ কেজি খাদ্যশস্যের বদলে ১০কেজি দিতে হবে , সঙ্গে অন্যান্য যেমন তেল , মশলা ইত্যাদিও সরবরাহ করতে হবে । কেন্দ্রের এই বৈঠকে উপস্থিত ছিলেন সিতারাম ইয়েচুরি , ডি রাজা , মনোজ ভট্টাচার্য , দেবব্রত বিশ্বাস , দীপঙ্কর ভট্টাচার্য ।
রাজ্যের ক্ষেত্রে ১৬ টি বামদলের একটা সভার কথা বিমানবাবু বলেন । তবে কর্মসূচী চলবে ।
কেন্দ্র রাজ্যের যে সম্পর্কের বিষয়ে অনভিপ্রেত হস্তক্ষেপ কেন্দ্র করছে এবং রাজ্যের রাজ্যপালের যে ভুমিকা তা গ্রহণযোগ্য নয় বলে বিমান বসু বলেন । তিনি সাংবিধানিক সীমা অতিক্রম করেছেন । সর্বত্র তিনি বিজেপি নেতাদের নিয়ে যাচ্ছেন । তিনিতো বিজেপি নেতা নন । তিনি রাজ্যপালের ভুমিকা পালন করছেন না । এর সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিদের শব্দ ব্যাবহারের ক্ষেত্রে মাত্রা বজায় রাখার কথা বলেন ।
ওষুধ এবং অন্যান্য চিকিতসা সামগ্রির থেকে GST মকুব করতে হবে । এই বিষয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর পেশ করা প্রস্তাবের সাথে সহমত প্রকাশ করেন ।কেন্দ্র রাজ্য সকলকেই এই ট্যাক্স মকুব করতে হবে । সার্বজনীন বিনামুল্যে ভ্যাক্সিনেশন এখনও সম্ভব হয়নি , তা করতে হবে । সমস্ত জিনিসের দাম কমানোর উদ্যোগ নিতে হবে । পেট্রলিয়াম পণ্যের মূল্য নিয়ন্ত্রণ না করলে এটা সম্ভব নয় । স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন চালু করতে হবে ।
রাজ্য সরকারের সাংবাদিকরা বাম শরিক ফরোয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায়ের কংগ্রেস ও আইএসেফ জোট নিয়ে মন্তব্য সম্পর্কে বিমানবাবু বলেন
কোনও দলএর নিজস্ব বক্তব্য নিয়ে মন্তব্য সঠিক নয় । এই বিষয়ে বামফ্রন্টের বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে বর্ষীয়ান বামনেতা জানান ।
মূলত রাজ্যের ১৬টি বামদলের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করেন ।
We hate spam as much as you do