Tranding

03:43 PM - 04 Feb 2026

Home / National / বিজেপির গুন্ডারা ত্রিপুরায় সিপিআইএমের পার্টি অফিসে আগুন লাগাল, চারিদিকে ধুন্ধুমার

বিজেপির গুন্ডারা ত্রিপুরায় সিপিআইএমের পার্টি অফিসে আগুন লাগাল, চারিদিকে ধুন্ধুমার

ত্রিপুরার এই ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। বুধবার বিকালে উদিপুরে সিপিএমের মিছিল ছিল। সূত্রের খবর, এই মিছিল থেকেই অশান্তির শুরু। বিজেপির সঙ্গে সিপিএমের তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

বিজেপির গুন্ডারা ত্রিপুরায় সিপিআইএমের পার্টি অফিসে আগুন লাগাল, চারিদিকে ধুন্ধুমার


বিজেপির গুন্ডারা ত্রিপুরায় সিপিআইএমের পার্টি অফিসে আগুন লাগাল, চারিদিকে ধুন্ধুমার    

ওরা স্বীকার করেছে ওরা বিপ্লব দেবের লোক। এবং ওরাই আগুন লাগিয়েছে। বাইরে রাখা গাড়ি ভেঙে আগুন ধরিয়েছে।
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটা ট্রেলার এরপর আরো হবে। গনতন্ত্রে এই অভাবনীয় তান্ডবের দর্শক থাকলেন হাজার হাজার মানুষ। তবে পাল্টা প্রতিরোধ চলবে বলে জানানো হয়েছে বামেদের পক্ষ থেকে। তবে তারা শান্তি চান বলে জানিয়েছিলেন মানিক সরকার।

সিপিএমের দশরথ ভবন ও ভানু ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
সোমবারই ত্রিপুরার প্রাক্তন মুখ্য়মন্ত্রী মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এনিয়ে পালটা প্রতিরোধ গড়ে তুলেছিল সিপিএম। আর বুধবার সিপিএমের বিরুদ্ধে পালটা আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।এককথায় ভয়াবহ অবস্থা। সিপিএম কার্যালয় থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। আতঙ্কে ছুটছেন সাধারণ মানুষ। ত্রিপুরার এই ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। বুধবার বিকালে উদিপুরে সিপিএমের মিছিল ছিল। সূত্রের খবর, এই মিছিল থেকেই অশান্তির শুরু। বিজেপির সঙ্গে সিপিএমের তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এদিকে বিজেপির অভিযোগ বামেদের কার্যালয় থেকেই প্রথমে বোমা ছোঁড়া হয়। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। একজন বিজেপি কর্মীও জখম হন। বিজেপির দাবি, তারই প্রতিবাদে আছড়ে পড়ে জনরোষ।  সিপিএমের দশরথ ভবন ও ভানু ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে আসেন বিজেপির কর্মীরা। বিশালগড়ে বামেদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। স্থানীয় তৃণমূল নেতা আশিস লাল সিংহ ও জয়া দত্ত আগরতলায় বামেদের পার্টি অফিসে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। তবে বিজেপির তরফে বামেদের বিরুদ্ধে পালটা হামলার অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আমরা হিংসায় বিশ্বাস করি না। তবে ধৈর্য্যের বাঁধ ভাঙলে কী পরিণতি হয় তার ট্রেলার সকলেই দেখলেন।
বামেরা রাস্তাতেই থাকবেন বলে জানা গেছে। 


 

Your Opinion

We hate spam as much as you do