সোমবার সকাল থেকেই সংসদে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস সমর্থকরা। সংসদের দুই কক্ষের অধিবেশন শুরু হতেই সংসদের দুই কক্ষেই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের সাংসদরা। তার জেরে বিকেল পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ।
আদানি ইস্যুতে সংসদ চত্ত্বরে কালো পোশাকে কংগ্রেসের বিক্ষোভ
Monday, March 27, 2023,
রাহুল ইস্যুতে আজও উত্তাল সংসদের দুই কক্ষ। বিকেল পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে দুই কক্ষের অধিবেশন। আদানি ইস্যুতে কালো কাপড় পরে সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস সাংসদরা। সেই বিক্ষোভে সামিল হয়েছে বিরোধী দলের অনেকেই। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা কালো কাপড় পড়ে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন।
মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে। তার প্রতিবাদে গত তিনদিন ধরে উত্তাল রাজনৈতিক মহল। গতকাল দেশজুড়ে সত্যাগ্রহ পালন করেছে কংগ্রেস। সোমবার সকাল থেকেই সংসদে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস সমর্থকরা। সংসদের দুই কক্ষের অধিবেশন শুরু হতেই সংসদের দুই কক্ষেই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের সাংসদরা। তার জেরে বিকেল পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সিদ্ধান্তের পর এক প্রকার আদানি ইস্যুতে আরও সুর চড়িয়েছে কংগ্রেস। সংসদ চত্ত্বরে কালো পোশাক পরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস সাংসদরা। তাতে সামিল হয়েছিলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস সাংসদ। কালো পোশাকে কংগ্রেসের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পর তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের পাশে দাঁড়ানোর ঘটনাকে স্বাগত জানিয়েছে কংগ্রেসও। এদিন সংসদ চত্ত্বরে কালো পোশাক পরে কংগ্রেসের বিক্ষোভে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেসও।
অবশেষে কি একলা চলো নীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হল তৃণমূল কংগ্রেস। খাড়গের ডাকা বৈকে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এতদিন কংগ্রেসের ডাকা কোনও বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। আদানি ইস্যুতে একাধিকবার বিরোধীদের বৈঠক ডেকেছে কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই বৈঠক এড়িয়ে গিয়েছে। কিন্তু রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে এবার কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসতে সম্মতি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিয়েছে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
কালো পোশাক পরে বিক্ষোভ দেখানোর পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিক বৈঠক করে সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, মোদী সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। বিরোধীদের গ্রেফতার থেকে শুরু করে এজেন্সি প্রয়োগ করে বিরোধী মুক্ত হতে চাইছে। সেই সঙ্গে ঘোড়া কেনাবেচা করে নিজেদের ক্ষমতা বহাল রাখতে চাইছে। এক কথায় মোদী সরকার এবং বিজেপি সেই একনায়কতন্ত্রের পথে হাঁটছে। এই নিয়ে একজোট হয়ে বিরোধীদের আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
We hate spam as much as you do