প্রাথমিক শিক্ষক নিয়োগে আবার সামনে এল দুর্নীতি ৷ সেই প্রেক্ষিতে ২০১৭ সালে নিয়োগ হওয়া ১৫ হাজারের বেশি শিক্ষকের নামের তালিকা চেয়ে পাঠানো হল ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই তালিকা চেয়ে পাঠিয়েছেন ।
নিয়োগে দুর্নীতি!১৫ হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা দেখতে চেয়েছে হাইকোর্ট
১৫ হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা দেখতে চাইল হাইকোর্ট।
রাজ্যে প্রাথমিকের নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ সামনে এল ৷ সেই মামলাতেই ২০১৭ সালে নিয়োগ হওয়া প্রায় ১৫ হাজারের বেশি শিক্ষকের নামের তালিকা তলব করা হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই তালিকা চেয়ে পাঠিয়েছেন ৷
প্রাথমিক শিক্ষক নিয়োগে আবার সামনে এল দুর্নীতি ৷ সেই প্রেক্ষিতে ২০১৭ সালে নিয়োগ হওয়া ১৫ হাজারের বেশি শিক্ষকের নামের তালিকা চেয়ে পাঠানো হল ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই তালিকা চেয়ে পাঠিয়েছেন ।২০১৪ সালের প্রাথমিক টেট অনুযায়ী ২০১৭ সালে প্রায় ১৫ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ । কিন্তু সেই নিয়োগে দেখা যায় একাধিক প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছে । শুধু উত্তর দিনাজপুরেই এমন ১৩ জনের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন । এর বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের মামলা দায়ের হয় ৷ বিচারপতি বিষয়টির মধ্যে বড় দুর্নীতির ইঙ্গিত পেয়ে বৃহত্তর স্বার্থে মামলাটি জনস্বার্থ হিসাবে বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন ।
আদালতেরএরপরই এদিন ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ১৫ হাজার নিযুক্ত শিক্ষকের তালিকা ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, সংসদ নিজে না পারলে আদালত সেই তালিকা থেকে কাদের অন্যায় ভাবে নিযুক্ত করা হয়েছে তা খুঁজে বের করবে । স্বাভাবিক ভাবেই ২০১৪ সালের টেট পরীক্ষা অনুযায়ী যাঁদের নিযুক্ত করা হয়েছিল তাতে বড়সড় দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন আইনজীবীরা ৷
We hate spam as much as you do