Tranding

01:27 PM - 04 Feb 2026

Home / National / কেন গ্রেফতার হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে?

কেন গ্রেফতার হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে?

প্রসঙ্গত, ২০১৯ সালে জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। তখন অনেকেই তা স্বাগত জানিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে লাদাখবাসীর রাজ্যত্বের দাবি জোরালো হয়েছে। ওয়াংচুক শুধু রাজ্যত্বই নয়, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এনে স্বশাসনের দাবিও তুলেছেন।

কেন গ্রেফতার হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে?

কেন গ্রেফতার হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে? 

 27 September 2025

 লাদাখে যে তথাকথিত  হিংসাত্মক আন্দোলন হয়েছে তার জন্য তিনিই দায়ী! এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বাস্তবের 'ফুনশুক ওয়াংডু' সোনম ওয়াংচুককে । তবে এখন তিনি লাদাখে নেই। শুক্রবার তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে ।

গত মঙ্গলবার লাদাখে হিংসার ঘটনায় চার জনের মৃত্যু হয়, আহত হন ৫০ জনের বেশি, যার মধ্যে নিরাপত্তাকর্মীরাও ছিলেন। এই ঘটনার সূত্র ধরেই ওয়াংচুকের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়। কেন্দ্রের  অভিযোগ, সংস্থাটি বিদেশি অর্থ ব্যবহার করেছে। পাশাপাশি অশান্তির দিন তিনি অনশন ভেঙে অ্যাম্বুল্যান্সে গ্রামে ফিরে যান, কিন্তু ভিড় নিয়ন্ত্রণে কোনও ভূমিকা নেননি।

শুক্রবার বিকেলে ওয়াংচুকের ভাষণ দেওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শান্তিপ্রিয় লেহ শহরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি, আর সে জন্য ওয়াংচুক যাতে আরও উস্কানি না দিতে পারেন তাই এই পদক্ষেপ করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই সোনম ওয়াংচুক অনশন করছিলেন। সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তিনি অনশন চালিয়ে যান। প্রশাসনের অভিযোগ, তাঁর কর্মসূচির পিছনে ছিল 'অভিসন্ধি'। ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুসারে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, তাঁর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই সরব হয়েছে বিজেপি বিরোধী শিবির। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ অভিযোগ করেছেন, বিজেপি সরকার লাদাখে আইনের শাসন বজায় রাখতে ব্যর্থ, সেই দায় আড়াল করতেই পরিবেশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি-সহ একাধিক বিরোধী দলও গ্রেফতারির নিন্দা করেছে। ওয়াংচুকের মুক্তির দাবিতে দিল্লিতে মোমবাতি মিছিলও করেছে আপ।

প্রসঙ্গত, ২০১৯ সালে জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। তখন অনেকেই তা স্বাগত জানিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে লাদাখবাসীর রাজ্যত্বের দাবি জোরালো হয়েছে। ওয়াংচুক শুধু রাজ্যত্বই নয়, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এনে স্বশাসনের দাবিও তুলেছেন।

Your Opinion

We hate spam as much as you do