Tranding

03:03 PM - 04 Feb 2026

Home / National / কোভিডের তৃতীয় ঢেউ ব্যাপক প্রভাব শিশুদের উপর, অক্টোবরে চুড়ান্ত

কোভিডের তৃতীয় ঢেউ ব্যাপক প্রভাব শিশুদের উপর, অক্টোবরে চুড়ান্ত

তৃতীয় ঢেউয়ে প্রথম থেকেই শিশুদের নিয়ে আতঙ্ক ছিল। এই কমিটির রিপোর্টেও রিপোর্টে শিশুদের নিয়ে আশঙ্কাবাণী প্রকাশ করা হয়েছে। তাই শিশুরা যাতে বেশি সংখ্যা সংক্রমিত হলেও তাদের জন্য পর্যাপ্ত চিকিত্ক এবং চিকিত্সা ব্যবস্থা থাকে, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে।

কোভিডের তৃতীয় ঢেউ ব্যাপক প্রভাব শিশুদের উপর, অক্টোবরে চুড়ান্ত

কোভিডের তৃতীয় ঢেউ ব্যাপক প্রভাব শিশুদের উপর, অক্টোবরে চুড়ান্ত 

কোভিডের তৃতীয় ঢেউ চরম অবস্থা  ছুঁতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গঠিত বিশেষ এক কমিটি  রিপোর্ট দিল। 
কোভিডের তৃতীয় ঢেউয়ের সময়কাল নিয়ে জল্পনা শুরু দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থাকাকালীনই।


 এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গঠিত বিশেষ এক কমিটি নিজেদের রিপোর্টে দাবি করল যে অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে। এই কমিটি তত্ত্বাবধানে ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই কমিটি নিজেদের পেশ করা রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যাতে দ্বিতীয় ঢেউয়ের ভুল-ত্রুটি থেকে শিখে তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়।

 

রিপোর্টে বলা হয়, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ফের দেশের 'আর ভ্যালু' ১-এর উপর উঠেছে। আর-ভ্যালু থেকেই বোঝা যায় যে এক জন সংক্রমিতের থেকে আরও কতজন করোনা আক্রান্ত হতে পারেন। এদিকে তৃতীয় ঢেউয়ে প্রথম থেকেই শিশুদের নিয়ে আতঙ্ক ছিল। এই কমিটির রিপোর্টেও রিপোর্টে শিশুদের নিয়ে আশঙ্কাবাণী প্রকাশ করা হয়েছে। তাই শিশুরা যাতে বেশি সংখ্যা সংক্রমিত হলেও তাদের জন্য পর্যাপ্ত চিকিত্ক এবং চিকিত্সা ব্যবস্থা থাকে, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে।

 

 পশ্চিমবঙ্গে অক্টোবরে  দুর্গা পুজো। এই আবহে অক্টোবরে করোনা ঢেউ শিখরে যাওয়ার কথা বলায় চিন্তিত অনেক বিশেষজ্ঞ। এর আগে গাণিতিক মডেলে গবেষণা করে আইআইটি-র একটি গবেষণাতেও দাবি করা হয়েছিল যে দেশে করোনা সংক্রমণের হার চরমে উঠবে অক্টোবরে। তৃতীয় ঢেউ নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।


এরই মাঝে গত ১৬ অগস্ট থেকে রাজ্যে লাগু হয়েছে পরিবর্তিত কোভিড বিধি। নিষেধাজ্ঞা শিথিল করে মুখ্যমন্ত্রী মমতা জানান, একশো শতাংশ টিকাকরণ হয়ে থাকলে আইটি সেক্টর এবং কল-কারখানাগুলি একশো শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু করতে পারবে। পাশাপাশি ৫০ শতাংশ মানুষকে প্রবেশের অনুমতি দিয়ে জাদুঘর, মিনার এবং বিনোদন পার্কগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে।


 

Your Opinion

We hate spam as much as you do