জেলে মীনাক্ষীকে আঘাতের অভিযোগ ! ৪ঠা মার্চ কোর্টে হাজির করা হবে আটক ১৬ জনকে।
পোস্টমর্টেমের জন্য দ্বিতীয়বার আনিস খানের দেহ কবর থেকে তোলা হয়েছিল। তা ফের শায়িত হল কবরে। আনিস হত্যার প্রতিবাদে দিন কয়েক আগে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই হাওড়ার পাঁচলায় প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল।
সেখান থেকেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ মোট ১৬ জন। সোমবার তাঁদের হাওড়া আদালতে তোলা হলেও জামিন মিলল না। দিনের শেষে ফের জেল হেফাজতে ফিরিয়ে নিয়ে যাওয়া হল তাঁদের। মঙ্গলবার সকালে মৌলালি মোড়ে এই সবকিছু নিয়ে প্রতিবাদ মিছিল করেছে গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA)।
যদিও আগামী ৪ঠা মার্চ আরেকবার কোটে হাজির করা হবে মীনাক্ষী সহ এই ১৬ জনকে। তখন আরও একবার আদালতে তাঁদের জামিনের জন্য আবেদন করা যাবে।
এই আইনজীবীর মারফত জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৬জনের দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষা করানোর যে আর্জি আদালতে পেশ করা হয়েছিল, তাতে সম্মতি দিয়েছিলেন বিচারক। সেই মোতাবেক পরীক্ষা করানোর পর গ্রেপ্তার হওয়া অনেকের শরীরেই আঘাতের চিহ্ন মিলেছে। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষীর শরীরেই মিলেছে ৬ টি আঘাতের চিহ্ন। সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, পুলিশ নির্বিচারে লাঠি চালায়, ফলে আঘাত প্রাপ্ত হয়েছেন তাদের নেতা নেত্রীরা।
আদালতে পাল্টা পুলিশের তরফে জানানো হয়েছিল, বাম যুব সংগঠনের প্রতিবাদ মিছিল থেকে আক্রমণ করা হয়েছিল কর্তব্যরত পুলিশ কর্মীদের। তাঁদের মধ্যে একজন, অরুণ মুর্মু গুরুতর আক্রান্ত হয়ে একটি নার্সিংহোমের আইসিইউতে চিকিৎসাধীন।
অন্যদিকে মীনাক্ষী দের তরফে বিশেষ পিটিশন দাখিল করে বলা হয়, অভিযোগকারী পুলিশকর্মী এবং তদন্তকারী গড়চুমুক থানার ওসি “হাওড়া গ্রামীণ” এর এসপি’র অধীনে কাজ করেন। তাই এই তদন্ত নিরপেক্ষ হচ্ছে না।
আনিসের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে গত সপ্তাহ থেকেই লাগাতার পথে নেমেছে বামেরা। মূল ভূমিকা নিয়েছে ছাত্র সংগঠন এসএফআই (SFI) এবং যুব সংগঠন ডিওয়াইএফআই। গত ৪দিনের ও বেশি জেলে রয়েছেন মীনাক্ষী সহ বাকিরা। শহর কলকাতার একাধিক এলাকায় বারংবার মিছিল এবং পথ অবরোধ করেছে এসএফআই।
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী মুখার্জি।
পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর বারবার মীনাক্ষী কে বলতে শোনা গিয়েছে, দলের কর্মীদের মনোবল যেন কোনও মতেই না ভাঙে।
এদিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে কলেজ স্ট্রিটে ফের জমায়েত করছে এসএফআই।
We hate spam as much as you do