Tranding

06:45 PM - 04 Feb 2026

Home / Politics / পুরভোটে তৃণমূল ২২৬ আসনে ১৯৮ জয়, গনতন্ত্রে দৃষ্টিকটু, বিধাননগর,চন্দননগরে বামেরা দ্বিতীয়

পুরভোটে তৃণমূল ২২৬ আসনে ১৯৮ জয়, গনতন্ত্রে দৃষ্টিকটু, বিধাননগর,চন্দননগরে বামেরা দ্বিতীয়

৪ পুরসভার ২২৬টা ওয়ার্ডের মধ্যে ১৯৮ টাতেই জিতেছে তৃণমূল। অর্থাৎ মোট ওয়ার্ডের প্রায় ৮৮ শতাংশে জিতেছে ঘাসফুল শিবির। চার পুরসভা মিলিয়ে বিজেপি জিতেছে ১২টা আসনে বামেরা ৭টা , কংগ্রেস ৫টা এবং নির্দলেরা ৪টে আসনে জিতেছে ।

পুরভোটে তৃণমূল ২২৬ আসনে ১৯৮ জয়,  গনতন্ত্রে দৃষ্টিকটু, বিধাননগর,চন্দননগরে বামেরা দ্বিতীয়

পুরভোটে তৃণমূল ২২৬ আসনে ১৯৮ জয়, 
গনতন্ত্রে দৃষ্টিকটু, বিধাননগর,চন্দননগরে বামেরা দ্বিতীয় 

 

সদ্য সমাপ্ত বিধানসভায় তৃণমূলের জয়ের প্রভাব থাকবে এটা অস্বাভাবিক নয়। তাই আশা করাই হয়নি যে কোনো পুরনিগম বিরোধীদের দখলে আসবে। কিন্তু বিরোধীরা একেবারে সর্বত্র ভোট পাবে না এমনটা গনতন্ত্রের পক্ষে সঠিক নয়। 

২২৬টির মধ্যে ১৯৮টি ওয়ার্ডেই  তৃণমূল প্রার্থীরা জিতেছেন।  চারে চার তৃণমূলের।

প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে বিধাননগর ও চন্দনগরে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। অন্যদিকে, আসানসোল ও শিলিগুড়িতে বিধানসভায় তৃণমূল টপকে যাওয়া  বিজেপির ভোট অনেক কমে গেছে।
৪ পুরসভার ২২৬টা ওয়ার্ডের মধ্যে ১৯৮ টাতেই জিতেছে তৃণমূল। অর্থাৎ মোট ওয়ার্ডের প্রায় ৮৮ শতাংশে জিতেছে ঘাসফুল শিবির। চার পুরসভা মিলিয়ে বিজেপি জিতেছে ১২টা আসনে  বামেরা ৭টা  , কংগ্রেস ৫টা এবং নির্দলেরা ৪টে আসনে জিতেছে ।

 বিধাননগর পুরসভায় ৪১ ওয়ার্ডের মধ্যে ৩৯টা ওয়ার্ডেই জিতেছে তৃণমূল। ১ মাত্র ওয়ার্ডে জিতে কার্যত একমাত্র বিরোধী কংগ্রেস। একটায় নির্দল প্রার্থী জিতেছেন।  গেরুয়া শিবিরের ভোটব্যাঙ্ক একেবারে কমে গেছে। বিধাননগরে  বিজেপি নেই । বামফ্রন্ট শূণ্য হলেও ভোট বেড়েছে। তবে বিধাননগরে মাত্রাতিরিক্ত ভুয়া ভোটের অভিযোগ। 
 

উত্তরবঙ্গে বিজেপির গড়েও থাবা বসিয়েছে তৃণমূল। ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৭টা ওয়ার্ডে জিতেই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল তৃণমূলের। ৫টায় বিজেপি, ৪টেতে বামেরা এবং একটায় কংগ্রেস জিতেছে। হেভিওয়েটদের মধ্যে সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পরাজিত। জয়ী হয়েছেন গৌতম দেব। বিজেপির ভোট অনেকটাই কমেছে।


চন্দননগর পুরসভার ৩২টা ওয়ার্ডের মধ্যে ৩১টা ওয়ার্ডে জিতেছে তৃণমূল। একটায় বামেরা জিতেছে। এখানে বিজেপি শূন্য। , 


আসানসোল পুরসভার ১০৬টা ওয়ার্ডের মধ্যে ৯১টা ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। ৭টা আসনে বিজেপি, ৩টিতে কংগ্রেস, ২টো আসনে বামেরা এবং ৩টিতে নির্দল প্রার্থীরা জিতেছেন। 
প্রাপ্ত ভোটের নিরিখে বিধাননগর ও চন্দনগরে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা।

চার পুরভোটের ফলাফল নিয়ে স্বভাবতই খুশি তৃণমূলনেত্রী। চার পুরভোটের ফলাফল নিয়ে স্বভাবতই খুশি প্রকাশ করেন তৃণমূলনেত্রী। 


যদিও সমালোচনা করেছেন বিরোধীরা।
এদিকে বামনেতা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, এই ফলই তো হওয়ার ছিল। লুটের ভোট।
 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী  বলেন, ভোটের আরেক নাম লুট। এখন ভোট মানে সরকারি দলের লোকেদের পেট ভর্তি মদ দাও, মাংস দাও, ডিজে দাও, টাকা দাও, লুট করার সনদ দিয়ে যাও। পুলিশ চুপ, মস্তান যা খুশি করবে। মানুষ ভোট দিতে পারবে না।

বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলেন, "আমরা আগেই বলে দিয়েছিলাম, ভোট হয়নি। ভোট লুঠ হয়েছে। আর ফলাফলেও দেখা গেল তাই।"

Your Opinion

We hate spam as much as you do