Tranding

01:33 PM - 04 Feb 2026

Home / National / কান্নায় ভেঙে পড়ে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যপালের কাছে যাচ্ছেন বিকেলে

কান্নায় ভেঙে পড়ে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যপালের কাছে যাচ্ছেন বিকেলে

নিজের ইস্তফা ঘোষণার পরেই কেঁদে ফেলেন ইয়েদুরাপ্পা। চোখের জল মুছে সবাইকে সতর্ক করেন, 'মানুষ আমাদের সরকারের উপরে আস্থা হারিয়েছে।'

কান্নায় ভেঙে পড়ে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যপালের কাছে যাচ্ছেন বিকেলে

কান্নায় ভেঙে পড়ে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যপালের কাছে যাচ্ছেন বিকেলে

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা। তিনি নিজেই ঘোষণা করেছেন সেকথা। বিকেল চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে চলেছেন তিনি। কর্নাটকের মুখ্যমন্ত্রী বদল করতে চলেছেন তিনি এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগে থেকেই। ইয়েদুরাপ্পাকে বদল করার পরিকল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই। সেই জল্পনার অবসান ঘটালেন ইয়েদুরাপ্পা নিজেই।

এ দিন মঞ্চে নিজের ইস্তফা ঘোষণার পরেই কেঁদে ফেলেন ইয়েদুরাপ্পা। চোখের জল মুছে সবাইকে সতর্ক করেন, 'মানুষ আমাদের সরকারের উপরে আস্থা হারিয়েছে।' তাঁর কথায়, 'কর্নাটকের মানুষের কাছে আমি ঋণী। আমাদের সব বিধায়ক, অফিসারদের বলতে চাই, আমাদের উপরে বিশ্বাস হারিয়েছে কর্নাটকের মানুষ। আমাদের আরও পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করতে হবে। অনেক আধিকারিক সত্‍, সবাইকে একরকম ভাবে সত্‍ হতে হবে। বেঙ্গালুরু এখন বিশ্বমানের একটি শহর।'

ইয়েদুরাপ্পা কি দলও ছাড়বেন? জল্পনা তুঙ্গে। তবে ইয়েদুরাপ্পা জানিয়ে দেন, তিনি আগামী ১০-১৫ বছর বিজেপির সঙ্গে রয়েছেন। দক্ষিণ ভারতে বিজেপির একমাত্র রাজ্য কর্নাটক। লিঙ্গায়েত নেতা ৭৮ বছরের ইয়েদুরাপ্পা গত দুদশক ধরেই কর্নাটকে বিজেপির পোস্টারবয়। ইয়েদুরাপ্পা ইস্তফা ঘোষণার ঠিক কয়েক মিনিট আগেই কর্নাটকের বিজেপি-র সাধারণ সম্পাদক সিটি রবি দু বছর পূর্তির জন্য ইয়েদুরাপ্পাকে অভিনন্দন জানান

Your Opinion

We hate spam as much as you do