Tranding

01:29 PM - 04 Feb 2026

Home / Education / অকৃতকার্য পড়ুয়াদের জন্য উচ্চ মাধ্যমিক সংসদের বিজ্ঞপ্তি জারি .২৯ শে জুলাইএর মধ্যে মার্কশিট পেশ , জটিলতা গেল কি ?

অকৃতকার্য পড়ুয়াদের জন্য উচ্চ মাধ্যমিক সংসদের বিজ্ঞপ্তি জারি .২৯ শে জুলাইএর মধ্যে মার্কশিট পেশ , জটিলতা গেল কি ?

বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়গুলিকে বলা হয়েছে, ২৯ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে। এর পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করতে বলা হয়েছে অকৃতকার্য ছাত্রছাত্রীদের।

অকৃতকার্য  পড়ুয়াদের  জন্য  উচ্চ মাধ্যমিক  সংসদের  বিজ্ঞপ্তি  জারি .২৯ শে জুলাইএর মধ্যে মার্কশিট পেশ , জটিলতা গেল কি ?

অকৃতকার্য  পড়ুয়াদের  জন্য  উচ্চ মাধ্যমিক  সংসদের  বিজ্ঞপ্তি  জারি .২৯ শে জুলাইএর মধ্যে মার্কশিট পেশ , জটিলতা গেল কি ?

অকৃতকার্য উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীর বিক্ষোভ রাজ্যজুড়ে অব্যহত ।  পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর  উদ্যোগ । বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়গুলিকে বলা হয়েছে, ২৯ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে। এর পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করতে বলা হয়েছে অকৃতকার্য ছাত্রছাত্রীদের।  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, 'এতদ্বারা সমস্ত বিদ্যালয়ের প্রধানদের জানানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিক ২০২১ সালের ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য ছাত্রছাত্রীদের অসন্তোষের বিষয় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে'।

এর মধ্যেই নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বিকেলে চিঠি দেওয়া হয় । এবিটিএ এর চিঠি অনুসারে সংসদে এসে দেখা করার সময় বাড়ানো হয় বলে সুত্রের খবর ।এমনকি ফেল করাদের রেজাল্ট সংসদে না এনে আঞ্চলিক কেন্দ্র গুলো থেকে সংগৃহীত করার পরামর্শ দেওয়া হয় । চূড়ান্ত অব্যবস্থা থেকে মুক্ত হতে এবিটিএ এর পরামর্শ কাজে লেগেছে বলে জানা যাচ্ছে ।

 

রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে আজ থেকে উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগপত্র নেওয়ার কাজ চলবে ৭ দিন। প্রসঙ্গত, কলকাতা থেকে বিভিন্ন জেলায়, ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অসন্তোষ ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। রবিবার রাস্তাঘাটে বিক্ষোভ বন্ধ হলেও, অসন্তোষ এতটুকু কমেনি। শনিবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে নির্দেশ দিয়েছিলেক্ষ, পরীক্ষার্থীদের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তারপর সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সাত দিনের মধ্যে ফলাফল সংক্রান্ত অভিযোগ এবং আবেদন নথি সহকারে সংসদ অফিসে জানাতে হবে প্রধান শিক্ষকদের।

 

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, ৪০টির বেশি স্কুলের তরফে অভিযোগ এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সেইমতো রবিবার ছুটির দিনেও সংসদে হাজির হয়েছিলেন সভাপতি মহুয়া দাস। স্কুলের প্রধান শিক্ষকরা লাইনে দাঁড়িয়ে নথি পেশ করেন ।

 

 

 

Your Opinion

We hate spam as much as you do