এদিন দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন মালদার ইংরেজবাজার পুরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার (বাবলা)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে তাঁর শরীরে। গুলি লাগে তাঁর মাথায়। ঘটনার পরপরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মালদায় TMC কাউন্সিলর খুন, 'SP-র অপদার্থতা,' প্রকাশ্যে মূখ্যমন্ত্রী বললেন
02 Jan 2025,
সাত সকালে মালদায় তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতিকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রয়াত তৃণমূলের সহ-সভাপতি বাবলা ওরফে দুলাল সরকার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকেও কাউন্সিলরকে শ্যুটআউটের ঘটনায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মালদার ঝলঝলিয়া মাতাল মোড়ে দু'টি মোটরবাইকে চার দুষ্কৃতী বাবলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লাগে তাঁর মাথায়।
দলের মালদা জেলা সহ সভাপতি ও কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুনের ঘটনায় পুলিশের গাফলিতে রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, মালদহে দুলাল সরকারকে খুন করা হয়েছে। আগে তাঁর পুলিশি নিরাপত্তা ছিল। পরে তুলে নেওয়া হয়। পুলিশের গাফলতি আছে। এসপির অপদার্থতার জন্য এটা হয়েছে। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় তাড়া করে এদিন তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
এদিন দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন মালদার ইংরেজবাজার পুরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার (বাবলা)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে তাঁর শরীরে। গুলি লাগে তাঁর মাথায়। ঘটনার পরপরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
We hate spam as much as you do