পাল্টা জবাবে সচিন পাইলট বলেন, “অমিত মালব্য, আপনার কাছে ভুল তারিখ, ভুল তথ্য রয়েছে… হ্যাঁ, আমার বাবা ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে বোমা ফেলেছিলেন ঠিকই, তবে তা পূর্ব পাকিস্তানে, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। ১৯৬৬ সালের ৫ মার্চ মিজোরামে নয়। ১৯৬৬ সালের ২৯ অক্টোবর উনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন! ”
‘মিজোরামে বোমা ফেলেছিলেন সচিন পাইলটের বাবা’, বিজেপির আইটি সেলের ভুল তথ্য! সচীনের পাল্টা
Aug 16, 2023
রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলটের বাবার বিরুদ্ধে মিজোরামে বোমা ফেলার অভিযোগ তুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । মঙ্গলবার এই নিয়ে তর্জা চরমে ওঠে। বিজেপি নেতা এক্সে টুইটারে পোস্ট করে লেখেন, সচিন পাইলটের বাবা রাজেশ পাইলট বায়ুসেনার পাইলট ছিলেন। ১৯৬৬ সালের মার্চ মাসে তিনি মিজোরামে বোমা ফেলেছিলেন। বিজেপি নেতার এই টুইট নিয়ে শোরগোল শুরু হতেই পাল্টা জবাব দেন সচিন পাইলট।
অমিত মালব্য টুইটে লিখেছিলেন, “১৯৬৬ সালে ৫ মার্চ মিজোরামের রাজধানী আইজলে যে বোমাবর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা, সেই বিমানের পাইলট ছিলেন রাজেশ পাইলট (সচিন পাইলটের বাবা) ও সুরেশ কালমাদি। পরে দুজনই কংগ্রেসের টিকিটে সাংসদ হন এবং মন্ত্রীত্ব পান। এখান থেকেই স্পষ্ট যে উত্তর-পূর্ব ভারতে নিজেদের মানুষের উপরেই যাঁরা আকাশ পথে হামলা চালিয়েছিলেন, ইন্দিরা গান্ধী তাঁদের পুরস্কার হিসাবে রাজনীতিতে স্থান দিয়েছিলেন।”
পাল্টা জবাবে সচিন পাইলট বলেন, “অমিত মালব্য, আপনার কাছে ভুল তারিখ, ভুল তথ্য রয়েছে… হ্যাঁ, আমার বাবা ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে বোমা ফেলেছিলেন ঠিকই, তবে তা পূর্ব পাকিস্তানে, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। ১৯৬৬ সালের ৫ মার্চ মিজোরামে নয়। ১৯৬৬ সালের ২৯ অক্টোবর উনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন! ”। টুইটের সঙ্গে তিনি রাজেশ পাইলটের বায়ুসেনায় যোগদানের সার্টিফিকেটও পোস্ট করেন প্রমাণ স্বরূপ।
বিজেপির আইটি সেলের টুইটের প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন, ১৯৬৬ সালের মার্চ মাসে মিজোরাম নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তা নিয়ে যা ব্যাখা দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তা যন্ত্রণার। কারণ সেই সময়ে পরিস্থিতি অন্য ছিল। সেটা আগে বোঝা দরকার।
We hate spam as much as you do