সিপিআইএমের রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে রেড ভলান্টিয়ারদের কাজের প্রশংসা করলেন প্রকাশ কারাত। সূত্রের খবর, রাজ্য সম্মেলনে প্রকাশ কারাত বলেছেন, “এ রাজ্যে রেড ভলান্টিয়াররা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে। তাঁদের কাজ অভাবনীয় ও নজিরবিহীন। সেই কাজকে আরও বিস্তৃত করতে হবে।
‘রেড ভলান্টিয়ার্সের কাজ অভাবনীয় ও নজিরবিহীন’, ওদের সংগঠনে আনার বার্তা কারাতের
সূত্রের খবর, রাজ্য সম্মেলনে সিপিআইএমের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত বলেছেন, "এ রাজ্যে রেড ভলান্টিয়াররা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে। তাঁদের কাজ অভাবনীয় ও নজিরবিহীন। সেই কাজকে আরও বিস্তৃত করতে হবে। জনগনের সমস্যার সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
সিপিআইএমের রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে রেড ভলান্টিয়ারদের কাজের প্রশংসা করলেন প্রকাশ কারাত। সূত্রের খবর, রাজ্য সম্মেলনে প্রকাশ কারাত বলেছেন, “এ রাজ্যে রেড ভলান্টিয়াররা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে। তাঁদের কাজ অভাবনীয় ও নজিরবিহীন। সেই কাজকে আরও বিস্তৃত করতে হবে। জনগনের সমস্যার সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “তৃণমূলের আক্রমণ, স্বৈরতন্ত্র মোকাবিলায় লড়াই করছে দল। আর সেই লড়াইয়ে সফল হতে গেলে দলের শক্তি বাড়াতে হবে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের নিজস্ব শক্তি বাড়াতে হবে।”
সারা দেশে এমনকী এ রাজ্যেও অন্য বাম দল ও গণতান্ত্রিক শক্তিকে সংহত করতে হবে বলেও মনে করছেন প্রকাশ কারাত।
গতবছর বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর সেই ধাক্কা সামাল দিয়ে পৌর নির্বাচনে স্বল্প হলেও ঘুরে দাঁড়াচ্ছে বামেরা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন পুরভোটের ফলাফল বিধানসভা ভোটের তুলনায় অনেকটাই ভাল করেছে বাম শিবির। তবে বামেদের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যাবে, সভা সমাবেশে ভালই ভিড় টেনেছে বামেরা। তবে মিডিয়ার একপেশে প্রচারের ফলে রেড ভলান্টিয়ার্সের প্রভাবও ইভিএমে সেভাবে পড়েনি। কোভিডকালে রেড ভলান্টিয়ার্সরা যেভাবে কাজ করেছেন, তার ভূয়সি প্রশংসা করেছেন শহরের আম জনতা। এই পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার্সদের কাজকে আরও বিস্তৃত করার কথা ভাবছে বামেরা।
প্রকাশ আগামী ২৮-২৯ মার্চ ধর্মঘটের ব্যাপক প্রস্তুতির কথা বলেন। তিনি বলেন মোদীর নীতির বিরুদ্ধে লড়াইএর থেকে আর এস এস এর সামাজিক সাংস্কৃতিক এজেন্ডার বিরুদ্ধে লড়াই আরো অনেক বড়। সমাজে বিভাজন প্রক্রিয়া শক্তিশালী হওয়ার কারনে কৃষকদের কাছে অর্থনৈতিক অধিকার নয় ধর্মীয় সত্তাই গুরুত্ব পেয়েছে।
তাই লড়াই অনেক বেশি শক্তিশালী করতে আহ্বান করেন। কোথাও যেন বাংলার বিজেপি বিরোধী লড়াই এর মাত্রা কমে না যায়।
We hate spam as much as you do