Tranding

08:42 AM - 04 Feb 2026

Home / Other Districts / বিকল্প কর্মসুচীতে সিপিআইএম, জেলায় জেলায় জনস্বাস্থ্য কেন্দ্র গড়ার উদ্যোগ

বিকল্প কর্মসুচীতে সিপিআইএম, জেলায় জেলায় জনস্বাস্থ্য কেন্দ্র গড়ার উদ্যোগ

প্রত্যেক জেলায় অন্তত একটি করে জনস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে এবং প্রত্যেক জেলায় অন্তত দশটি বিকল্প পাঠশালা খুলতে হবে। করোনাকালে যে সব ছেলেমেয়েরা স্কুলছুট হয়েছে তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্প্রতি ওষুধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। গরীব মানুষ, সাধারণ মানুষ যাতে দুর্মূল্যের বাজারে কম পয়সায় বা বিনা পয়সায় ওষুধ পেতে পারেন সেই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে সিটু নিয়ন্ত্রিত মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভদের সংগঠন WBMSRU এর সাহায্য নিতে হবে।

বিকল্প কর্মসুচীতে সিপিআইএম, জেলায় জেলায় জনস্বাস্থ্য কেন্দ্র গড়ার উদ্যোগ

বিকল্প কর্মসুচীতে সিপিআইএম, জেলায় জেলায় জনস্বাস্থ্য কেন্দ্র গড়ার উদ্যোগ  


"মানুষ বড় একলা তুমি মানুষের পাশে দাঁড়াও, হেঁসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও "


এবারে  বিকল্প সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী। দলের কর্মীদের নির্দেশ দেওয়া হল একাধিক জনমুখী উদ্যোগ গ্রহণের জন্য। 


সিপিএমের পক্ষ থেকে যে নির্দেশিকা দলীয় কর্মীদের দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেক জেলায় অন্তত একটি করে জনস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে এবং প্রত্যেক জেলায় অন্তত দশটি বিকল্প পাঠশালা খুলতে হবে। করোনাকালে যে সব ছেলেমেয়েরা স্কুলছুট হয়েছে তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্প্রতি ওষুধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। গরীব মানুষ, সাধারণ মানুষ যাতে দুর্মূল্যের বাজারে কম পয়সায় বা বিনা পয়সায় ওষুধ পেতে পারেন সেই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে সিটু নিয়ন্ত্রিত মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভদের সংগঠন WBMSRU এর সাহায্য নিতে হবে। 

 

নির্দেশিকায় এটিও স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই উদ্যোগগুলি আগামী ছয় মাসের মধ্যে গ্রহণ করতে হবে, গ্রহণ করা গেলে তা কিভাবে করা গেলো তা ব্যাখ্যা করতে হবে এবং যদি গ্রহণ না করা যায় তবে কেন করা গেলো না সেই বিষয়েও প্রশ্নের মুখে পড়তে হবে সংশ্লিষ্ট নেতৃত্বকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন, সেই দিকে লক্ষ্য রেখে এবার গ্রামীণ মানুষের মন জয়ে বদ্ধ পরিকর সিপিআইএম। সিপিআইএম এর আগেও বহু উদ্যোগের কথা বলেছে তবে এরকম সময় নির্দিষ্ট করে দেওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন। 

 

Your Opinion

We hate spam as much as you do