সংসদ নিজেদের এই চূড়ান্ত ব্যর্থতার দায় ক্ষমতার জোরে চাপিয়ে দিতে চাইছে বিদ্যালয়গুলির প্রধানদের ঘাড়ে যারা কোনো ভাবেই এই রেজাল্ট বিভ্রাটের জন্য দায়ী নন। অথচ নিজেদের নজিরবিহীণ অপদার্থতায় অনুত্তীর্ণদের পাশ করানোর উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রধানদের একটি মুচলেকায়, সই করতে বাধ্য করেছে সংসদ, যা অত্যন্ত অপমানজনক এবং যার সংসদ নির্ধারিত বয়ানটিও বহুলাংশে অসত্য।
উঃমাঃ সবাই পাশ------
নিজেদের বেনজির অপদার্থতা ঢাকতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্যায় জুলুমবাজিঃ প্রতিবাদ বৃহত্তম শিক্ষক সংগঠন এবিটিএ-র
এ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ বছর পরীক্ষা না নিতে পারলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকেই সংসদের ভ্রান্ত মূল্যায়ন পদ্ধতির কারনে উত্তীর্ণ হতে পারে নি। মূল্যায়ন নীতি যে ভুলে ভরা এবং এই নীতি গৃহীত হলে অনেকেরই যো অনুত্তীর্ণ হওয়ার আশঙ্কা থেকে যায় সে বিষয়ে বামপন্থী শিক্ষক সংগঠন সংসদ সভানেত্রীকে আগেই সতর্ক করা সত্বেও ভুল মূল্যায়ণ পদ্ধতিতেই অনড় থেকেছে সংসদ। ফলে যা হওয়ার তাই হয়েছে।
এখন রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে টনক নড়েছে সংসদের। কিন্তু সংসদ নিজেদের এই চূড়ান্ত ব্যর্থতার দায় ক্ষমতার জোরে চাপিয়ে দিতে চাইছে বিদ্যালয়গুলির প্রধানদের ঘাড়ে যারা কোনো ভাবেই এই রেজাল্ট বিভ্রাটের জন্য দায়ী নন। অথচ নিজেদের নজিরবিহীণ অপদার্থতায় অনুত্তীর্ণদের পাশ করানোর উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রধানদের একটি মুচলেকায়, সই করতে বাধ্য করেছে সংসদ, যা অত্যন্ত অপমানজনক এবং যার সংসদ নির্ধারিত বয়ানটিও বহুলাংশে অসত্য।
এবিটিএ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ক্ষমতার অপব্যবহার ক'রে এই ধরনের অনৈতিক, বহুলাংশে অসত্য ও অমানবিক মুচলেকা আদায়ের স্বেচ্ছাচারী অপচেষ্টার তীব্র নিন্দা করেছে। এ জন্য এবিটিএকে ধন্যবাদ।
কিন্তু প্রশ্ন হ'ল এত কিছুর পরেও কেন পদত্যাগ করবেন না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী! এই চূড়ান্ত ব্যর্থতার দায় কেন নেবে না সংসদ!
We hate spam as much as you do