Tranding

12:00 PM - 04 Feb 2026

Home / National / ইরানে আটক পণ্যবাহী জাহাজের ক্রু মেম্বার কেরালার মেয়ে ,দেশে ফিরলেন

ইরানে আটক পণ্যবাহী জাহাজের ক্রু মেম্বার কেরালার মেয়ে ,দেশে ফিরলেন

১৩ এপ্রিল এমএসসি এরিজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ড। এই পণ্যবাহী জাহাজে ১৭ জন ভারতীয় ছিলেন। এই জাহাজে পর্তুগালের সংস্থা এমএসসি এরিজের পতাকা ছিল। তবে এই জাহাজের সঙ্গে ইজরায়েলের যোগ আছে বলে দাবি ইরানের। সেই কারণে জাহাজটি আটক করা হয়েছে। এমএসসি এরিজের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজে মোট ২৫ জন কর্মী ছিলেন।

ইরানে আটক পণ্যবাহী জাহাজের ক্রু মেম্বার কেরালার মেয়ে ,দেশে ফিরলেন

ইরানে আটক পণ্যবাহী জাহাজের ক্রু মেম্বার কেরালার মেয়ে ,দেশে ফিরলেন 


 Apr 18, 2024 


ইরানে আটক হওয়া পণ্যবাহী জাহাজে থাকা এক ভারতীয় কর্মীকে নিরাপদে দেশে ফেরানো সম্ভব হল। এই কর্মীর নাম অ্যান টেসা জোশেফ। তিনি কেরালার ত্রিসুরের বাসিন্দা। আটক হওয়া জাহাজ এমএসসি এরিজের ক্রু মেম্বার ছিলেন ইন্ডিয়ান ডেক ক্যাডেট অ্যান। তিনি বৃহস্পতিবার দেশে ফিরেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের সঙ্গে সহযোগিতা করেছে ইরান সরকার। ওই জাহাজে থাকা আরও ১৬ জন কর্মীকে যাতে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


এমএসসি এরিজের একজন ক্রু মেম্বারকে দেশে ফেরানো সম্ভব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১৩ এপ্রিল এমএসসি এরিজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ড। এই পণ্যবাহী জাহাজে ১৭ জন ভারতীয় ছিলেন। এই জাহাজে পর্তুগালের সংস্থা এমএসসি এরিজের পতাকা ছিল। তবে এই জাহাজের সঙ্গে ইজরায়েলের যোগ আছে বলে দাবি ইরানের। সেই কারণে জাহাজটি আটক করা হয়েছে। এমএসসি এরিজের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজে মোট ২৫ জন কর্মী ছিলেন। এরপর থেকেই ভারতীয়দের উদ্ধারের চেষ্টা শুরু করে বিদেশমন্ত্রক। নয়াদিল্লিতে ইরানের দূতাবাস এবং তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে ভারতীয়দের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do