Tranding

11:31 AM - 04 Feb 2026

Home / National / 'সিগারেট মুখে BJP নেতা আদিবাসীর মুখে প্রস্রাব করল , বিতর্কের পর গ্রেপ্তার

'সিগারেট মুখে BJP নেতা আদিবাসীর মুখে প্রস্রাব করল , বিতর্কের পর গ্রেপ্তার

মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রসের আব্বাস হাফিজ বলেন, ‘আদিবাসীদের উন্নয়ন নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বিজেপির এক নেতা এক আদিবাসী গরিব ব্যক্তির গায়ে এভাবে প্রস্রাব করছেন। অত্যন্ত লজ্জাজনক কাজ। শিবরাজ সিং চৌহান আপনার আদিবাসী প্রেম কোথায় গেল? এটা কি জঙ্গলরাজ নাকি? এখনও পর্যন্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়নি কেন? অভিযুক্তের নাম প্রবেশ শুক্লা বলা হচ্ছে। যিনি বিজেপি বিধায়কের প্রতিনিধি। বিধায়ক হলেন কেদারনাথ শুক্লা।

'সিগারেট মুখে BJP নেতা আদিবাসীর মুখে প্রস্রাব করল , বিতর্কের পর গ্রেপ্তার

'সিগারেট মুখে BJP নেতা আদিবাসীর মুখে প্রস্রাব করল , বিতর্কের পর গ্রেপ্তার


06 Jul 2023


 আদিবাসী ব্যক্তির গায়ে-মুখে প্রস্রাব করছে যে ছেলেটা তার জোরের যায়গা সে একজন বিজেপি নেতা। সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল (প্রচারিত) হয়েছে। যে ব্যক্তি প্রস্রাব করছেন, তিনি বিজেপির নেতা বলে অভিযোগ করা হয়েছে।
রাস্তায় বসে থাকা আদিবাসী ব্যক্তির মুখে প্রস্রাব করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে। কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি। সেইসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তারইমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনেও মামলা দায়েরের নির্দেশ দেন তিনি। তারপর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৪, ধারা ৫০৪ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।


তাতে অবশ্য বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করা হয়নি ) দেখা গিয়েছে, সম্ভবত একটি দোকানের সামনে এক ব্যক্তি বসে আছেন। সামনে দাঁড়িয়ে ডানহাতে সিগারেট খেতে-খেতে ওই ব্যক্তির মুখে প্রস্রাব করছেন অপর একজন। যে ব্যক্তি বসে আছেন, তাঁকে দেখে অত্যন্ত অসহায় মনে হচ্ছিল। অন্যদিকে, যে ব্যক্তি প্রস্রাব করছিলেন, তাঁর অভিব্যক্তিতে চরম ঔদ্ধত্য ফুটে ওঠে।


ওই ভিডিয়ো ভাইরাল হতেই একাধিক রিপোর্টে দাবি করা হয়, যে ব্যক্তি প্রস্রাব করছিলেন, তিনি মধ্যপ্রদেশের সিধির বিধায়কের প্রতিনিধি প্রবেশ শুক্লা। যে সিধি এলাকায় ওই ঘটনা ঘটেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিধায়ক কোনও মন্তব্য করেননি।


ওই ভাইরাল ভিডিয়ো টুইট করে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রসের আব্বাস হাফিজ বলেন, ‘আদিবাসীদের উন্নয়ন নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বিজেপির এক নেতা এক আদিবাসী গরিব ব্যক্তির গায়ে এভাবে প্রস্রাব করছেন। অত্যন্ত লজ্জাজনক কাজ। শিবরাজ সিং চৌহান আপনার আদিবাসী প্রেম কোথায় গেল? এটা কি জঙ্গলরাজ নাকি? এখনও পর্যন্ত বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়নি কেন? অভিযুক্তের নাম প্রবেশ শুক্লা বলা হচ্ছে। যিনি বিজেপি বিধায়কের প্রতিনিধি। বিধায়ক হলেন কেদারনাথ শুক্লা। আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করা ব্যক্তির সঙ্গে বিজেপির একাধিক বড় নেতার ছবি আছে।’


পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সিধি জেলার একটি ভাইরাল ভিডিয়ো আমার নজরে এসেছে। অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিচ্ছি। ওই ব্যক্তির বিরুদ্ধে যেন জাতীয় সুরক্ষা আইনের আওতায় মামলা রুজু করা হয়।’

Your Opinion

We hate spam as much as you do