পশ্চিমবঙ্গের বিরোধী দল তথা কেন্দ্রের শাসক দল বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress) জিতবে যথাক্রমে ৬টি এবং ১টি আসনে। ইতিমধ্যেই বামেদের ফ্যান পেজের করা এই পোস্ট তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
লোকসভা ভোটে বামেরা ২৬ TMC ৯! বাংলায় লাল ঝড়? একটি ওপিনিয়ন পোলের হিসেব
March 15, 2024
চব্বিশের লোকসভা ভোট আসন্ন। শীঘ্রই ঘোষিত হবে নির্বাচনী নির্ঘণ্ট। তার আগে একাধিক সংবাদমাধ্যম ‘জনতার রায়’ তুলে ধরার চেষ্টা করছে। সম্প্রতি একটি পেজের ওপিনিয়ন পোলের (Opinion Poll) ফলাফল প্রকাশ্যে এসেছে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে অনেকের! বাংলায় ‘ঠিকভাবে’ নির্বাচন হলে ফলাফল কেমন হতে পারে তা তুলে ধরা হয়েছে সেই সমীক্ষার মাধ্যমে।
সম্প্রতি পেজের তরফ থেকে তাদের প্রথম ওপিনিয়ন পোলের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই ওপিনিয়ন পোল অনুসারে, রাজ্যে যদি ‘ঠিক’ভাবে ভোট হয় তাহলে ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৬টিতেই জয়ী হবে বাম (CPIM)। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) জিতবে ৯টি আসনে।
পশ্চিমবঙ্গের বিরোধী দল তথা কেন্দ্রের শাসক দল বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress) জিতবে যথাক্রমে ৬টি এবং ১টি আসনে। ইতিমধ্যেই বামেদের ফ্যান পেজের করা এই পোস্ট তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২০২২ ২০২৩ এর পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে তীব্র শাসক দল বিরোধী অভিযোগ থাকা সত্ত্বেও প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করেছিল বামেরা সেই সময় বিজেপিকে কার্য তো খুঁজে পাওয়া যায়নি বিভিন্ন বেশিরভাগ অঞ্চলে সমস্ত অঞ্চলেই পৌরসভা এবং পঞ্চায়েতে মূলত বামপন্থী মূলত সিপিআইএম কর্মীরাই শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় ছিলেন বলে জানা যাচ্ছে। সেই হিসেবে যে ভোট সেই সময় বামেরা পেয়েছিল তা যদি পুনরায় লোকসভায় আসে এবং ভোট যদি সুষ্ঠুভাবে হয় তাহলে এই ধরনের ফলাফল আশা করা যেতেই পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা কিন্তু বিভিন্ন মিডিয়া লোকসভা ভোট শুরুর অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই চিহ্নিত করে রেখেছে। যা বিভিন্ন পাড়ায় মহল্লায় একেবারেই বাস্তব নয়।
প্রসঙ্গত, ইতিমধ্যেই চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক বৈঠক করে আসন্ন লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে সিপিএমের ১৩টি কেন্দ্র এবং শরিকদের ৩টি।
২০২৪ লোকসভা নির্বাচনে পরিচিত মুখের পাশাপাশি একাধিক নতুন মুখকে টিকিট দিয়ে বামেরা। প্রবীণ রাজনীতিক সুজন চক্রবর্তীকে দমদম, ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যকে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে। তমলুকের মতো হাইভোল্টেজ কেন্দ্রে দলের বাজি তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ এবং শ্রীরামপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে যথাক্রমে সায়রা শাহ হালিম এবং দীপ্সিতা ধরকে।
We hate spam as much as you do