এসএফআই-এর অভিযোগ, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তৃণমূলের ‘দাদাগিরি’ বন্ধ করতে হবে।মূলত, র্যাগিং মুক্ত, বহিরাগত সমোজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতেই এই জমায়েত।
পুলিশ অনুমতিহীন যাদবপুরে SFI এর স্বপ্নের সমাবেশ- র্যাগিং বন্ধের দাবি
Aug 29, 2023
সমাবেশে অনড় ছিল এসএফআই (SFI)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে তাদের এই সমাবেশ। ‘স্বপ্নের সমাবেশ’ নাম দিয়েছে এসএফআই। তবে এই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু তারপরও এ দিন সভার আয়োজন করেছে বাম ছাত্র সংগঠন। এ দিকে, তৃণমূলের সভাবেশে অনুমতি মিললেও এসএফআই-এর সমাবেশে কেন অনুমতি নয় সেই নিয়ে উঠছে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এসএফআই-এর সৃজন ভট্টাচার্য বলেন, “”যাদবপুরে যা ঘটেছে একই একই কাজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ করেছে। এই পুলিশকে কেউ পুলিশ বলে মনে করে? ওরা ব্যালট খেয়ে ফেলা আটকাতে পারে না, দত্তপুকুর আটকাতে পারে না। এরা পুলিশ নয় দালাল।”
এসএফআই-এর অভিযোগ, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তৃণমূলের ‘দাদাগিরি’ বন্ধ করতে হবে।মূলত, র্যাগিং মুক্ত, বহিরাগত সমোজবিরোধী মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতেই এই জমায়েত।
মঙ্গলবারের এই সমাবেশের প্রধান বক্তা সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যরা।
যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড চত্ত্বরে এসএফআই-এর প্রচুর কর্মী -সমর্থকরা উপস্থিত হয়েছেন। পাহারা দিচ্ছে পুলিশও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। সেই নিয়ে মিছিলে উত্তাল হয় রাজপথ। এসএফআই বলে যাদবপুরের আর্টস বিভাগে ইউনিয়ন জয়লাভ করলেও হোস্টেলের ক্যাম্পাস যাদের দখলে তারা সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে এই সেদিন পর্যন্ত মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছে এদিকে মুখ্যমন্ত্রী সরাসরি বামপন্থীদের দায়ী করেছেন এরই প্রতিবাদে এসএফআই বলে যে এসএফআই বরাবরই রেগিং বিরোধী কিন্তু হোস্টেলে তাদের প্রভাব যথেষ্টই কম। এবং যারা এই র্যাগিং কাণ্ডে ছাত্র-মৃত্যুর সাথে যুক্ত তারা কেউই এসএফআই বা সিপিআইএমের কেউ নয়। এরই প্রতিবাদে আজকের এই সমাবেশ এই সমাবেশে পুলিশ অনুমতি না দিলেও বিপুল সংখ্যক ছাত্রের উপস্থিতিতে সমাবেশটি সংগঠিত হলো
We hate spam as much as you do