নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “একটা কথা ছিল কমরেড, তোরা দিন-রাত যাই জাগিস না কেন ‘০’ ছিলি ‘০’ থাকবি।” আর একজন পুলিশ আধিকারিকের থেকে এমন ‘রাজনৈতিক’ পোস্ট সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাম (CPIM) যুবনেতা শতরূপ ঘোষ।
RGKar ইস্যুতে বামবিরোধী ‘রাজনৈতিক পোস্ট পাটুলির ওসির, বামেরা আদালতে
Sep 12, 2:19 PM
আরজি কর কাণ্ডে প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে প্রতিবাদ মিছিলে আন্দোলনে স্তব্ধ শহর। প্রতিনিয়ত বেড়েই চলেছে রাজনৈতিক চাপানউতোর। আর এমন অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ একটি পোস্ট করে বসেন পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে। আর ওই পোস্টকে ঘিরেই শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায়।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “একটা কথা ছিল কমরেড, তোরা দিন-রাত যাই জাগিস না কেন ‘০’ ছিলি ‘০’ থাকবি।” আর একজন পুলিশ আধিকারিকের থেকে এমন ‘রাজনৈতিক’ পোস্ট সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাম (CPIM) যুবনেতা শতরূপ ঘোষ। তিনিও নিজের ফেসবুক দেওয়ালে ওই ওসির পোস্টটি শেয়ার করে বলেছেন ইনিই ‘পাটুলি থানার ওসি।’ তারপর ওই পুলিশ আধিকারিকের আরও কয়েকটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন শতরূপ।
পাটুলি থানার ওসির এই ফেসবুক পোস্টটি শেয়ার করেন শতরূপ ঘোষ
যেখানে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওসি ‘মা’ বলে সন্বোধন করেছেন। এবং একাধিক রাজনৈতিক পোস্ট শেয়ার করেছেন। একজন ওসি অর্থ্যাৎ পুলিশকর্মী কীভাবে প্রকাশ্যে রাজনৈতিক পোস্ট শেয়ার করতে পারেন?
তার নৈতিকতা ও সাংবিধানিক এক্তিয়ার নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই ধরনের আচরন একজন পুলিশ আধিকারিকর পেশাগত নৈতিকতা ও নিরপেক্ষতাকে ক্ষুন্ন করেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
শতরূপ বলেন, 'ওসির ফোন হ্যাং করে গেছে না কী হয়েছে সব আদালতে গিয়ে বলবেন উনি। আমি আদালতে যাচ্ছি।'
প্রসঙ্গত, আরজি করের নির্যাতিতার দেহ সৎকারে পুলিশের তাড়া, তথ্যপ্রমাণ লুকোনোর চেষ্টার মতো অভিযোগ উঠেছিল টালা থানার ওসির বিরুদ্ধে। এবার প্রশ্নের মুখে পাটুলি থানার ওসি।
We hate spam as much as you do