Tranding

03:14 PM - 04 Feb 2026

Home / Politics / DYFI :কেরল রাজ্য কমিটিতে রূপান্তকামী লায়া মারিয়া, এই প্রথম সর্ববৃহৎ যুব সংগঠনের নেতৃত্বে

DYFI :কেরল রাজ্য কমিটিতে রূপান্তকামী লায়া মারিয়া, এই প্রথম সর্ববৃহৎ যুব সংগঠনের নেতৃত্বে

স্থানীয় এসবি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক লায়া। তিনি বর্তমানে তিরুঅনন্তপুরমের সংগঠনের সমাজকল্যাণ শাখায় কাজ করছেন। কেরল ডিআইএফআই-এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন ভি ভাসিফ। শনিবারই একটি জনসভা দিয়ে কেরল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন শেষ হয়েছে। উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত (Brinda Karat)।

DYFI :কেরল রাজ্য কমিটিতে রূপান্তকামী লায়া মারিয়া, এই প্রথম সর্ববৃহৎ  যুব সংগঠনের নেতৃত্বে

DYFI :কেরল রাজ্য কমিটিতে রূপান্তকামী লায়া মারিয়া, এই প্রথম সর্ববৃহৎ  যুব সংগঠনের নেতৃত্বে 

ইতিহাস আবার সেই কেরল (Keral) থেকে। যাবতীয় প্রথা ভেঙে সিপিআইএম সমর্থিত যুব সংগঠন ডিওয়াইএফআই -এর (DYFI) কেরল শাখার রাজ্য কমিটিতে  জায়গা পেলেন এক রূপান্তরকামী (Transgender)। নাম লায়া মারিয়া জেসন (Laya Maria Jeson)। কেরলের চাঙ্গানাচেরির বাসিন্দা ২০১৯ সালে যুব সংগঠনের প্রাথমিক সদস্য হয়েছিলেন। যোগ দেওয়ার পর থেকে সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এ বার তাঁকে যুব সংগঠনের রাজ্য কমিটিতে আনা হল।

স্থানীয় এসবি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক লায়া। তিনি বর্তমানে তিরুঅনন্তপুরমের সংগঠনের সমাজকল্যাণ শাখায় কাজ করছেন। কেরল ডিআইএফআই-এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন ভি ভাসিফ। শনিবারই একটি জনসভা দিয়ে কেরল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন শেষ হয়েছে। উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত (Brinda Karat)।

এ বার ইতিহাস তৈরি হয়েছে সদ্য শেষ হওয়া সিপিআইএম পলিটব্যুরোতেও। এই প্রথম কেরলের কান্নুরে দলের পার্টি কংগ্রেসে দলিত নেতা হিসাবে জায়গা পেয়েছেন বাংলার রামচন্দ্র ডোম।    রাজনৈতিক মহলের দাবি, বামেদের তৃতীয় লিঙ্গ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। 

মনুষ্যত্ব কি নিয়ম সংখ্যাগরিষ্ঠতার ওপরে? সর্ববৃহ‍ৎ বাম যুব সংগঠন Democratic Youth Federation of India সমাজের এই অতি ক্ষুদ্র পিছিয়ে পড়া অংশকে সম্মানের সাথে সংগ্রামের সাথী করার প্রক্রিয়া শুরু করল বলে মনে করছেন রাজনৈতিক মহল। 

Your Opinion

We hate spam as much as you do