২০১১ সালেই বাংলায় সিপিআইএম এর ভোট কমেছে। বিধানসভার পর দুটো লোকসভা, বিধানসভা ভোটেও হয়েছে বামফ্রন্টের। এমনকি পুরসভা, পঞ্চায়েত ভোটেও বামেদের ভোট শতাংশ অত্যন্ত নগণ্য ছিল। সুতরাং নতুন কমিটি শুধু নয় আন্দোলনের নতুন মাত্রা কর্মসুচীকে ধারাবাহিক আন্দোলনের রূপ দেওয়ার জন্য সহায়ক হবে বলে ধারনা।
১৫ সদস্যের সম্পাদকমন্ডলী গঠিত হল সিপিআইএমের পশ্চিমবঙ্গ কমিটির
গতকাল ঘোষিত হল সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নবগঠিত সম্পাদকমন্ডলী। ১৫ সদস্যের সম্পাদকমন্ডলীতে জায়গা পেয়েছেন দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, জীবেশ সরকার ও জিয়াউল আলম। বয়স জনিত কারণে থাকলেন না বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্যদের মত সিপিআইএম নেতারা। শুক্রবার শেষ হল এই দুইদিনব্যাপী রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক।
দেবব্রত ঘোষ হুগলির সিপিআইএম জেলা কমিটির সম্পাদক। জীবেশ সরকার উত্তরবঙ্গের নেতা। দার্জিলিং জেলা কমিটির সম্পাদক ছিলেন তিনি। জলপাইগুড়ির জিয়াউল আলম চা-শ্রমিক আন্দোলনের নেতা। অন্যদিকে দেবলীনা হেমব্রম জঙ্গলমহল এলাকার লড়াকু নেত্রী। তিনি এবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন। এবার তাঁকে রাজ্য সম্পাদকমণ্ডলীতে আনা হয়েছে।
সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর বাকি সদস্যরা হলেন -
১) মহম্মদ সেলিম (সম্পাদক)
২) রামচন্দ্র ডোম
৩) শ্রীদীপ ভট্টাচার্য্য
৪) অমিয় পাত্র
৫) সুজন চক্রবর্তী
৬) আভাস রায়চৌধুরী
৭) সুমিত দে
৮) শমীক লাহিড়ী
৯) কল্লোল মজুমদার
১০) অনাদি সাহু
১১) পলাশ দাস
আগেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে অব্যহতি নিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, অশোক ভট্টাচার্য, রবীন দেহ, মৃদুল দে ও মিনতি ঘোষ।
২০১১ সালেই বাংলায় সিপিআইএম এর ভোট কমেছে। বিধানসভার পর দুটো লোকসভা, বিধানসভা ভোটেও হয়েছে বামফ্রন্টের। এমনকি পুরসভা, পঞ্চায়েত ভোটেও বামেদের ভোট শতাংশ অত্যন্ত নগণ্য ছিল। সুতরাং নতুন কমিটি শুধু নয় আন্দোলনের নতুন মাত্রা কর্মসুচীকে ধারাবাহিক আন্দোলনের রূপ দেওয়ার জন্য সহায়ক হবে বলে ধারনা।
শেষ হয়েছে দলের ২৬ তম রাজ্য সম্মেলন। সেই সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে ৫৬ জন পুরনো মুখ এবং ২৪ জন নতুন মুখ।
We hate spam as much as you do