Tranding

01:36 PM - 04 Feb 2026

Home / National / যোগীরাজ‍্যে স্কুলের 'উন্নতি'র জন‍্য বলির উদ্দেশ‍্যে ছাত্র খুন, শিক্ষক অভিযুক্ত

যোগীরাজ‍্যে স্কুলের 'উন্নতি'র জন‍্য বলির উদ্দেশ‍্যে ছাত্র খুন, শিক্ষক অভিযুক্ত

হাথরাসের স্কুলে ভয়াবহ ঘটনা এই ঘটনায় স্কুলের মালিক যশোধন সিং, স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেল, প্রিন্সিপাল লক্ষণ সিং, শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি এবং বীরপাল সিং-কে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ভারতীয় ন্যয় সংহীতার ১০৩(১) ধারায় একটি এফআইআর রুজু করা হয়েছে ৷

যোগীরাজ‍্যে স্কুলের 'উন্নতি'র জন‍্য বলির উদ্দেশ‍্যে ছাত্র খুন, শিক্ষক অভিযুক্ত

যোগীরাজ‍্যে স্কুলের 'উন্নতি'র জন‍্য বলির উদ্দেশ‍্যে ছাত্র খুন, শিক্ষক অভিযুক্ত 

 27 সেপ্টেম্বর 24


হোস্টেলের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ১১ বছরের শিশুটি ৷ সেই সময় ঘর থেকে তুলে নিয়ে যান স্কুলের কয়েকজন শিক্ষক ৷ পরের দিন সকালে ঘরের মেঝেতে মিলল ওই খুদের নিথর দেহ ৷ অভিযোগ, স্কুলের উন্নতির জন্য শিশুটিকে বলি দেওয়ার জন্যই তুলে নিয়ে যান কয়েকজন শিক্ষক ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কোতওয়ালি এলাকার ডিএল পাব্লিক স্কুলে ঘটনাটি ঘটে ৷ তবে ঘটনার ৩ দিন পর প্রকাশ্যে আনা হয় ৷ পুলিশ সূত্রে খবর, ২৩ তারিখ গভীর রাতে পড়ুয়াদের ঘুমিয়ে যাওয়ার পর ঘটনাটি ঘটানো হয় ৷ ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় শ্রেণির ছাত্রটিকে তুলে নিয়ে যাওয়া হয় বলি দেওয়ার স্থানে ৷ কিন্তু, সেখানে যাওয়ার পরই ঘুম ভেঙে যায় খুদের ৷ ভয়ে চিৎকার করে ওঠে সে ৷ এরপর তাকে গলা টিপে খুন করা হয় ৷ এমনই উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে বলে জানিয়েছে পুলিশ ৷

হাথরাসের স্কুলে ভয়াবহ ঘটনা এই ঘটনায় স্কুলের মালিক যশোধন সিং, স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেল, প্রিন্সিপাল লক্ষণ সিং, শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি এবং বীরপাল সিং-কে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় ভারতীয় ন্যয় সংহীতার ১০৩(১) ধারায় একটি এফআইআর রুজু করা হয়েছে ৷
স্কুলটি কোতওয়ালি থানার অন্তর্গত রাসগাওয়াঁ এলাকায় অবস্থিত ৷ এই স্কুলেরই হোস্টেলে থাকত ১১ বছরের শিশুটি ৷ কোতওয়ালি এলাকার চাঁদপা গ্রামের বাসিন্দা ওই খুদে ৷ পুলিশ জানিয়েছে, পরের দিন সকালে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় বাকি পড়ুয়ারা ৷ খবর দেওয়া হয় শিশুটির পরিবারকেও ৷ এরপর শরীর খারাপের অজুহাত দেখিয়ে শিশুটিকে গাড়ি করে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ডিরেক্টর তথা মালিকের ছেলে দীনেশ বাঘেল ৷ সেই সময় তাঁর পথ আটকে দেন শিশুটির মা-বাবা ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷


ঘটনাস্থলে পৌঁছিয়ে হোস্টেলের ম্যানেজারকে আটক করে পুলিশ ৷ শিশুটির গলায় হাতের ছাপ দেখতে পান পুলিশকর্মীরা ৷ এরপরই ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ সেখানেই জানা যায়, গলা টিপে খুন করা হয়েছে খুদেটিকে ৷ এরপর খুদের বাবা কৃষ্ণ কুমারের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে সাহপাউ থানার পুলিশ ৷ তদন্তের পর বাকিদের গ্রেফতার করে পুলিশ ৷পুলিশ আধিকারিক হিমাংশু মাথুর জানান, স্কুলের উন্নতির জন্য তন্ত্র সাধনার সিদ্ধান্ত নেন স্কুলের মালিক ৷ তার জন্য শিশুর বলি দেওয়ার কথাও বলেন তিনি ৷ সেই মতো পুরো পরিকল্পনা করা হয় ৷

Your Opinion

We hate spam as much as you do