সবচেয়ে বড় কথা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি বেশ শক্তিশালী এই বিষয়ে। এরজন্য তারা সম্পূর্ণ পেশাদারী সংস্থাকে কোটি কোটি টাকা দিয়ে এই কাজ করেন। এর মধ্যে অভিযোগ আছে স্যোসাল মিডিয়ার বেশ কিছু মাধ্যমকেও অর্থ ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে।
'হেঁটেও আছি, নেটেও আছি ' রাজ্য CPIM এর ডিজিটাল সামিট প্রান্তিক মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছোনোর প্রশিক্ষণ
Feb 8, 2023,
স্যোসাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ট্যুইটার ইন্স্টাগ্রাম ইউ টিউবের মত জনপ্রিয় গনমাধ্যমগুলো এখন মানুষের হাতে হাতে। সারাদিন এক বিরাট অংশের শুধু যুবক যুবতি নয় বয়স্কদেরও কাজ বাদ দিয়ে বাকি সময় চোখ আটকে থাকে হাতের মুঠোয় থাকা পৃথিবীতে। ফলে এই ডিজিটাল প্রাক্টিসকে সুনিপুন ভাবে কাজে লাগাতে পেরেছে পুঁজিবাদিদের সরাসরি বন্ধুত্বের রাজনৈতিক দলগুলো। কিন্তু সাধারণ মানুষের কথা তো বলতে হবে। সেই দায়িত্ব বামপন্থীদের।
সেই কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে কোমর বেঁধে নামছে সিপিএমের বঙ্গ ব্রিগেড । তাই সিপিআইএমের তরফে ‘হেঁটেও আছি, নেটেও আছি’ শীর্ষক ডিজিটাল সামিট আয়োজন করা হচ্ছে । আগামী ১১ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার নিউটাউনের রবীন্দ্রতীর্থে এই ডিজিটাল সামিট অনুষ্ঠিত হবে । উপস্থিত থাকবেন বঙ্গ সিপিআইএমের ডিজিটাল টিমের সদস্যরা ।
সব মিলিয়ে রাজ্যের প্রতিটি জেলার ডিজিটাল টিমের সদস্যদের পক্ষ থেকে উপস্থিত থাকবেন বলেই আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর । সিপিআইএমের তরফে জানা গিয়েছে, যাদের সংখ্যা প্রায় ২০০ । এঁরা আগামিদিনে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ডিজিটাল টিমের বিরুদ্ধে ওয়েব দুনিয়ায় টেক্কা দেবে । বিশেষত সোশ্যাল মিডিয়ায় আঞ্চলিক ও কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তুলবে ।
বিজেপির আইটি সেলের বিরুদ্ধে নানা সময় ফেক ভিডিয়ো, ফেক নিউজ ছড়ানোর অভিযোগ ওঠে । সেই রকম অভিযোগ কী সিপিআইএমের বিরুদ্ধে উঠবে ? এই প্রশ্নের উত্তরে এক রাজ্যস্তরের নেতার দাবি, "এখানেই আমাদের লড়াই । তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন । দেশ, রাজ্যের বর্তমান অবস্থা ও সঠিক খবর সোশ্যাল মিডিয়ায় জানানো হবে । এই হিংসা, মিথ্যার বিরুদ্ধে বরাবর সিপিআইএম ছিল । আগামীতেও থাকবে ।"
সবচেয়ে বড় কথা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি বেশ শক্তিশালী এই বিষয়ে। এরজন্য তারা সম্পূর্ণ পেশাদারী সংস্থাকে কোটি কোটি টাকা দিয়ে এই কাজ করেন। এর মধ্যে অভিযোগ আছে স্যোসাল মিডিয়ার বেশ কিছু মাধ্যমকেও অর্থ ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে।
এই বিপুল অর্থ খরচ করার সামর্থ্য সিপিআইএমের নেই। কিন্তু তাদের রাজ্য থেকে এরিয়া কমিটি হয়ে শাখা পর্যন্ত দক্ষ ও নিবেদিত ছেলেমেয়েদের একটা শক্তিশালী নেটওয়ার্ক আছে। যা ব্যবহার করলে মারাত্মক শক্তিশালী একটা ২৪ ঘন্টার তথ্য ও মতাদর্শ সম্প্রচার করা যেতে পারে যা তৃণমূলের পাহাড় প্রমাণ দূর্নীতি এবং বিজেপির ফ্যাসিস্ট ধাঁচের বিকৃত মতাদর্শের বিরুদ্ধে শ্রমজীবী গরীব মানুষ, বেকার যুবকদের নিজস্ব দাবী ও শ্রেনী সংগ্রামের কথা প্রচার করবে।
এই ডিজিটাল সামিট শুধুই কী তাই ? আর এক নেতা বলেন, "না । আমাদের নিজস্ব কর্মসূচিও থাকবে । পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা ভিত্তিক ইস্যু, নির্দিষ্ট পঞ্চায়েত এলাকার নির্দিষ্ট গ্রামের সমস্যা তুলে ধরা হবে । সেখানে আমাদের নেতা কর্মীরা কী কী করছেন, তা নিয়েই জনমত গড়ে তোলা হবে । এই কারণেই তো নাম দেওয়া হয়েছে, ‘হেঁটেও আছি, নেটেও আছি’ । হেঁটে এলাকার মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তোলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আমরা থাকব । সামাজিক মাধ্যমেও জনমত গড়ে তোলা হবে ।
সিপিআইএমের দাবি, "পরিকল্পনা অনেকদিন আগেকার । এবার বাস্তবায়ন হচ্ছে। রাজ্য জুড়েই কর্মীরা কাজ করবেন ।"
একদিনের এই সামিটে একাধিক কর্মশালার আয়োজন করা হবে। পাশাপাশি হবে কর্পোরেট কায়দায় রাউন্ড টেবিল বৈঠক। সেখানে এক দিকে যেমন ভিডিয়ো সম্পাদনার বিষয়টি হাতেকলমে শেখানো হবে। তেমনই গ্রাফিক্সের কাজ শেখানোরও কাজ হবে। পাশাপাশি সামাজিক মাধ্যমের বিভিন্ন স্তরে দলের প্রচারকে কী ভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হবে, তাও কর্মশালার মাধ্যমেই শেখানো হবে। কর্মশালার আয়োজনে বাইরের কোনও বেসরকারি সংস্থা বা শক্তির সাহায্য নেবে না সিপিএম। বরং, দলের নেতা, কর্মী, সমর্থকদের এই সম্মেলনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে বলা হবে।
সিপিআইএমের কর্মী-সমর্থকরা নিজেরাই উদ্যোগী হয়ে এমন এক ডিজিটাল সামিটের আয়োজন করছেন। এই ২০০ জনের রাজ্য ভিজিটাল সামিটের ব্যবস্থাপক সমিতির আহ্বায়ক নিউটাউন পার্টির সম্পাদক যুব নেতা সপ্তর্ষি দেব।
দলের এই ডিজিটাল সামিট নিয়ে সিপিআইএম রাজ্য নেতা পলাশ দাস বলেন, ‘‘ভারতের অন্য রাজনৈতিক দলগুলি অর্থের জোরে সবকিছুই নিয়ন্ত্রণ করছে। তখন সিপিএমই একমাত্র রাজনৈতিক শক্তি যাঁরা দেশের মধ্যে ব্যতিক্রমী পথে হাঁটছে। কর্মী-সমর্থকরা নিজেরাই উদ্যোগী হয়ে এমন এক ডিজিটাল সম্মেলনের আয়োজন করছেন, যা দেশের রাজনীতিতে নজিরবিহীন।’’ তাঁর আরও দাবি, এমন আয়োজনে নীচুতলায় জনসংযোগের কাজে সিপিএমের আগামী পঞ্চায়েত ভোটে সুবিধা হবে
We hate spam as much as you do