Tranding

10:16 AM - 04 Feb 2026

Home / Politics / ওসির নির্দেশ ছিল, আমরা কেন বলির পাঁঠা?‌’‌ আনিস কাণ্ডে ধৃতদের দাবি

ওসির নির্দেশ ছিল, আমরা কেন বলির পাঁঠা?‌’‌ আনিস কাণ্ডে ধৃতদের দাবি

বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁরা জানান, শুক্রবার আনিসের বাড়িতে গেলেও আনিসের মৃত্যু কীভাবে হয়েছে তা তাঁদের জানা নেই। এই দাবি ঘিরেও উঠেছে প্রশ্ন। কারণ তাঁরা সিটকে জানিয়েছিলেন, ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল আনিস।

ওসির নির্দেশ ছিল, আমরা কেন বলির পাঁঠা?‌’‌ আনিস কাণ্ডে ধৃতদের দাবি

‘‌ওসির নির্দেশ ছিল, আমরা কেন বলির পাঁঠা?‌’‌ আনিস কাণ্ডে ধৃতদের দাবি 

 
আনিস খান কাণ্ডে রহস্য গভীর হচ্ছে।
এই ঘটনায় এবার চাঞ্চল্যকর দাবি করলেন গ্রেপ্তার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য।  এদিন উলুবেড়িয়া আদালতে ধৃতদের পেশ করা হয়। তখনই গ্রেপ্তার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য দাবি করেন, তাঁরা নির্দোষ। তাঁদের বলির পাঁঠা করে আনিস হত্যাকাণ্ডে জল ঢালা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ওই দু’‌জনের আরও দাবি, ওসির নির্দেশেই তাঁরা গিয়েছিলেন। 


সম্ভবত এই প্রথম তাঁরা এ কথাও বলেছেন যে, তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে। কেন না বুধবার গ্রেপ্তার হওয়ার আগে বা পরে যখন তাঁদের সিট জিজ্ঞাসাবাদ করেছিল, তখন তাঁরা এ নিয়ে একটি কথাও বলেননি। বরং বলেছিলেন, ‘‌আমাদের দেখেই আনিস ছাদে চলে যায়। সেখান থেকে ঝাঁপ দেয়।’‌ 


কিন্তু এবার তাঁরা বয়ান পাল্টালেন। এই বিষয়ে আনিস খানের দাদা সাবির খান বলেছেন, ‘‌আমরা এজন্যই প্রথম থেকে বলছিলাম পুলিশ নাটক করছে। এই নাটক আমাদের পছন্দ হচ্ছে না। এই জন্যই সিটের উপর ভরসা নেই। আমরা সিবিআই চাইছি। এরা মূল আসামি নয়।’‌ বুধবারই আনিস হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। 


বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁরা জানান, শুক্রবার আনিসের বাড়িতে গেলেও আনিসের মৃত্যু কীভাবে হয়েছে তা তাঁদের জানা নেই। এই দাবি ঘিরেও উঠেছে প্রশ্ন। কারণ তাঁরা সিটকে জানিয়েছিলেন, ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল আনিস।  এদিকে, নিহত ছাত্রনেতা আনিসের বাবা সালেমের বক্তব্যও প্রাসঙ্গিক। কেন না দুই পুলিশকর্মীর গ্রেপ্তার হওয়ার খবর শোনার পর তাঁদের ছবি দেখে তিনি চিনতে পারেননি।  অন্যদিকে, ধৃতদের জেরার পর আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে বৃহস্পতিবার তলব করা হয়েছে ভবানী ভবনে।

Your Opinion

We hate spam as much as you do