Tranding

01:39 PM - 04 Feb 2026

Home / National / নয়াদিল্লির কোচিং সেন্টারে জলে তিন জনের মৃত্যু বিক্ষোভে ছাত্ররা

নয়াদিল্লির কোচিং সেন্টারে জলে তিন জনের মৃত্যু বিক্ষোভে ছাত্ররা

এনডিটিভি জানিয়েছে, বেজমেন্টে কোচিংয়ের লাইব্রেরি ছিল। সেখানে বসে নিরবে পড়াশোনা করছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পর যখন বৃষ্টি হয় তখন রাস্তায় দুই থেকে তিন ফুট জল জমে যায়। সেই জল উপচে গিয়ে ভবনটির বেজমেন্টে ঢুকে। ওই সময় বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৩০ জন নিরাপদে বের হয়ে আসতে পারলেও তিনজন আটকা পড়ে যান। চার ঘণ্টা সেখানে আটকে থাকার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নয়াদিল্লির কোচিং সেন্টারে জলে তিন জনের মৃত্যু বিক্ষোভে ছাত্ররা

নয়াদিল্লির কোচিং সেন্টারে জলে তিন জনের মৃত্যু বিক্ষোভে ছাত্ররা
 
২৮ জুলাই ২০২৪

 রাজধানী নয়াদিল্লির একটি কোচিং সেন্টারের বেজমেন্টে জলে ডুবে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাত হয়। এরপর বৃষ্টির জল কোচিং সেন্টারের বেজমেন্টে ঢুকে যায়। ওই জলে ডুবে তিনজন মারা যান। তারা চাকরির পাবার জন্য কোচিং করতে সেখানে গিয়েছিলেন। -এনডিটিভি

 সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনজনের মৃত্যুর পর বিক্ষোভে নেমেছেন দিল্লির সাধারণ শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আধাসামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তারা সবাই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এর অংশ হিসেবে কোচিংটিতে পড়তেন তারা।

এনডিটিভি জানিয়েছে, বেজমেন্টে কোচিংয়ের লাইব্রেরি ছিল। সেখানে বসে নিরবে পড়াশোনা করছিলেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পর যখন বৃষ্টি হয় তখন রাস্তায় দুই থেকে তিন ফুট জল জমে যায়। সেই জল উপচে গিয়ে ভবনটির বেজমেন্টে ঢুকে। ওই সময় বেজমেন্টে ৩৩ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৩০ জন নিরাপদে বের হয়ে আসতে পারলেও তিনজন আটকা পড়ে যান। চার ঘণ্টা সেখানে আটকে থাকার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ যদি ড্রেনগুলো পরিষ্কার রাখত তাহলে বৃষ্টির জল চলে যেত। কিন্তু ড্রেন আটকা থাকায় রাস্তায় জল জমে যায় এবং সেটি কোচিং সেন্টারের বেজমেন্টের লাইব্রেরিতে ঢুকে যায়।

Your Opinion

We hate spam as much as you do