Tranding

01:39 PM - 04 Feb 2026

Home / National / দেশের ২৬ কোটি পরিবারের ওপর থেকে ১ লক্ষ টাকা করে তেল কর আদায়! মোদী সরকারকে নিশানা চিদাম্বরমের

দেশের ২৬ কোটি পরিবারের ওপর থেকে ১ লক্ষ টাকা করে তেল কর আদায়! মোদী সরকারকে নিশানা চিদাম্বরমের

প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, গত আট বছরে মোদী সরকার জ্বালানির কর হিসেবে ২৬,৫১, ৯১৯ কোটি টাকা তুলেছে। টুইটে তিনি বলেছেন, দেশে মোটামুটি ২৬ কোটি পরিবার রয়েছে। এর অর্থ হল কেন্দ্রীয় সরকার প্রত্যেক পরিবারের ওপর থেকে গড়ে এক লক্ষ টাকা করে কর আদায় করেছে।

দেশের ২৬ কোটি পরিবারের ওপর থেকে ১ লক্ষ টাকা করে তেল কর আদায়! মোদী সরকারকে নিশানা চিদাম্বরমের

দেশের ২৬ কোটি পরিবারের ওপর থেকে ১ লক্ষ টাকা করে তেল কর আদায়! মোদী সরকারকে নিশানা চিদাম্বরমের

 

দেশে জ্বালানির (fuel) ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে মোদী (Narendra Modi) সরকারকে তীব্র আক্রমণ বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা পি চিদাম্বরমের (P Chidambaram)। তিনি বলেছেন, মোদী সরকার জ্বালানির কর বাবদ ২৬.৫ লক্ষ কোটি টাকা আদায় করেছে। গড়ে প্রত্যেকটি পরিবার জ্বালানির কর দিলেও, পরিবর্তে তাঁরা কী পেয়েছেন, প্রশ্ন করেছেন চিদাম্বরম।

 

সোমবারের জন্য ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তেল বিপণনকারী সংস্থাগুলির পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু যথাক্রমে ৪২ পয়সা এবং ৪০ পয়সা বৃদ্ধি করেছে। এই দফায় ১৪ দিনে ১২ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। সব মিলিয়ে জ্বালানির দাম লিটার পিছু বাড়ল লিটার পিছু ৮.৭৮ টাকা। ১৩৭ দিন জ্বালানির মূল্যবৃদ্ধি স্থগিত থাকার পরে ২২ মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করে।

 

৮ বছরে মোদী সরকারের সংগ্রহ ২৬.৫ কোটি। প্রাক্তন অর্থমন্ত্রী  কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, গত আট বছরে মোদী সরকার জ্বালানির কর হিসেবে ২৬,৫১, ৯১৯ কোটি টাকা তুলেছে। টুইটে তিনি বলেছেন, দেশে মোটামুটি ২৬ কোটি পরিবার রয়েছে। এর অর্থ হল কেন্দ্রীয় সরকার প্রত্যেক পরিবারের ওপর থেকে গড়ে এক লক্ষ টাকা করে কর আদায় করেছে।

 


চিদাম্বরম প্রশ্ন করেছেন, প্রত্যের পরিবার এই বিপুল পরিমাণ করের বদলে কী পেয়েছে। দেশ জুড়েই জ্বালানির মূল্যবৃদ্ধি লাগু হলেও, স্থানীয় করের ওপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য পরিবর্তিত হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রয়েছে রাজ্য সরকারের কর।


পেট্রোল ও ডিজেলের মূল্যের বেশিরভাগই কর।
২০২০-র জুনের নিরিখে পেট্রোল ও ডিজেলের ওপরে কর ছিল যথাক্রমে ৬৯% এবং ৫৮%। মোদী সরকারের ক্ষমতায় আসার সময় থেকে পেট্রোলে কেন্দ্রীয় সরকারের কর বেড়েছে ২০০ শতাংশের ওপরে। ২০১৪-র মার্চে যা ছিল লিটার পিছু ১০.৩৮ টাকা, তা ২০২০র সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩২.৯৮ টাকা। ডিজেলের ক্ষেত্রে এই কর বেড়েছে ৬০০ শতাংশের মতো। ২০১৪ সালের মার্চে যা ছিল লিটার পিছু ৪.৫৮ টাকা, তা ২০২০-র মার্চে হয়েছে ৩১.৮৩ টাকার। পরবর্তী সময়ে এই কর আরও বেড়েছে। এর সঙ্গে রয়েছে রাজ্য সরকারগুলির কর। কেন্দ্রের তুলনায় কম হলেও, তা খুব একটা কম নয়।
দেশে জিএসটি চালুর পরে জ্বালানিতে রাজস্বের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক দশকে জ্বালানির ওপর থেকে আদায় করা কর জিডিপির প্রায় ১ শতাংশের বেশি।

Your Opinion

We hate spam as much as you do