রাজ্য সম্পাদক বলেছেন, নানা কারণে একাংশের কর্মী, সমর্থক, দরদী, যাঁদের বিশ্বাস টলে গিয়েছিল, যাঁরা নড়ে গিয়েছিলেন, যাঁদের সমর্থন আমাদের পাশ থেকে সরে গিয়েছিল, যাঁরা আমাদের আচার আচরণ ব্যবহারে কিছুটা ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছিলেন, সেই অংশকে আবার উত্তাল আন্দোলনে সহযাত্রী করে তুলতে হবে
প্রতিষ্ঠার ১০৩তম দিবসে পার্টির বৃত্তকে আরও বড় করার ডাক মহঃ সেলিমের
১৮ অক্টোবর ২০২২
ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় সংগঠনের বৃত্তকে আরও বড় করার ডাক দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার গনশক্তিতে এক উত্তর সম্পাদকীয় নিবন্ধে সেলিম লিখেছেন, দেশে এবং রাজ্যে বর্তমান যন্ত্রণাময় পরিস্থিতিতে মানুষ যেভাবে পার্টিকে দেখতে চাইছে, সেইভাবে্ পার্টিকে হাজির করতে হবে। তাঁর দাবি, দলের প্রতি বিভিন্ন অংশের মানুষের বিপুল চাহিদা এবং প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি লিখেছেন, সেই প্রত্যাশা ও চাহিদা পূরণের উপযোগী করে তুলতে হবে দলকে। তার জন্য দলের শক্তি এবং সামর্থকে আরও বহুগুণ বাড়াতে হবে। দলে আরও অনেক সক্ষম সক্রিয় সহকর্মীকে শামিল করতে হবে। এর জন্যই দলীয় বৃত্তকে আমরা বড় করতে বলছি।
সিপিআইএম রাজ্য নেতৃত্বের দাবি, শাসকদল তৃণমূলের একাধিক দুর্নীতি সামনে আসায় তাদের প্রতি সাধারণ মানুষের অনেকটাই মোহভঙ্গ হয়েছে।এই দুর্নীতির বিরুদ্ধে দল জেলায় জেলায় আন্দোলন করছে। তাতে সাধারণ মানুষের সাড়াও মিলছে। রাজ্য নেতৃত্বের পর্যবেক্ষণ. তবে সাড়া মিলছে বলে আত্মসন্তুষ্টির কোনও অবকাশ নেই। আগামী বছরের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এখন থেকেই বুথভিত্তিক সংগঠন তৈরির কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।
কমিউনিস্ট পার্টির গৌরবময় অতীতের কথা স্মরণ করে বলেন এরাজ্যে মানুষের প্রতিরোধ বাড়াতে হবে। মতাদর্শকে তীব্র করতে হবে। মানুষের মুক্ত চিন্তার প্রকাশ দেশ ও রাজ্যে আক্রান্ত। আমরা আমাদের বক্তব্য চালিয়ে গেছি। শারদ উৎসবে বই বিক্রির সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেন।
কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে আজকের ভারত, আমাদের কাজ শীর্ষক এক আলোচনাচক্রে ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং মহম্মদ সেলিম। সভাপতিত্ব করেন দলের
পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। রাজ্যের বিভিন্ন পার্টি অফিসেও পালিত হবে প্রতিষ্ঠা দিবস।
রাজ্য সম্পাদক বলেছেন, নানা কারণে একাংশের কর্মী, সমর্থক, দরদী, যাঁদের বিশ্বাস টলে গিয়েছিল, যাঁরা নড়ে গিয়েছিলেন, যাঁদের সমর্থন আমাদের পাশ থেকে সরে গিয়েছিল, যাঁরা আমাদের আচার আচরণ ব্যবহারে কিছুটা ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছিলেন, সেই অংশকে আবার উত্তাল আন্দোলনে সহযাত্রী করে তুলতে হবে। এই কারণেই বৃত্তকে আরও বড় করতে বলা হয়েছে। তার ব্যাখ্যায় যেন কোনও ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে, সেদিকে দলের নেতা ও কর্মীদের খেয়াল রাখতে হবে। তিনি এও বলেন
"যারা বেইমানি করেছে তারা চৌকাঠ পেরোনোর আগে যেন সালকু সোরেনের লাশ দেখিয়ে দেওয়া হয়। বৃত্ত বাড়ানো মানে নীতি আদর্শ বিসর্জন দেওয়া নয়। অতিমাত্রায় উদার হওয়ার প্রয়োজন নেই অতিমাত্রায় সংকীর্ণ হওয়ার প্রয়োজন নেই। "
নভেম্বর মাস জুড়ে গ্রামে গ্রামে লাল ঝান্ডা উড়বে বলে উল্লেখ করেন।
সেলিম বলেছেন এভাবে বৃত্ত বড় করার মধ্য দিয়ে গণসংগ্রামকে তীব্র করার জন্য আমাদের পার্টির শ্রেণিগত বিন্যাস এবং সামাজিক ন্যায়ের দাবির বিষয়গুলিকেও মাথায় রাখতে হবে। এর জন্য রাজনৈতিক শিক্ষার পাশাপাশি লিঙ্গ সাম্য, ভাষা-জাতি-আদিবাসী ইত্যাদির বিন্যাসও ঠিক রাখতে হবে। মুক্ত চিন্তার বিকাশে
ফয়েজ আহমেদের স্বাধিনতাকামী
কবিতা উল্লেখ করেন।
পার্টিকে এই বিষয়গুলি নিয়ে সংবেদনশীল হতে হবে। প্রসঙ্গত, সিপিআইএম এখন লিঙ্গ সাম্য, ভাষা, জাতি, আদিবাসীর মতো বিষয়গুলিকে সামনে রেখে সংগঠন মজবুত করার কাজে হাত দিয়েছে। রবিবারই জলপাইগুড়ির নাগরাকাটায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্মেলন শেষ হল। প্রকাশ্য সমাবেশে মঞ্চের নেতারা অভিযোগ করেন, রাজ্য এবং কেন্দ্রের দুই সরকারই আদিবাসীদের অধিকার কেড়ে নিতে চাইছে।
We hate spam as much as you do