তৃণমূলের ‘দুর্নীতি’ রুখতে এলাকার ফুলেফেঁপে ওঠা নেতাদের নাম, পরিচয় দিয়ে ফর্ম ফিলাপ করার জন্য নতুন কর্মসূচি চালু করছে সিপিআইএম। নাম দেওয়া হয়েছে – ‘পাহারায় পাবলিক’। বলা হয়েছে ”রাজ্যজুড়ে তৃণমূলী নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়াররা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে, আপনার অঞ্চলে ভাদু শেখের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূল (TMC) নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি ফিলাপ করে জমা দিন। আপনার নাম ও অন্যান্য যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে গোপন ও সুরক্ষিত থাকবে
'পাড়ায় পাবলিক’ ডিজিটাল খবরের উদ্যোগে সিপিআইএম। মহানগরের ভাদু শেখদের চিনে খবর পাঠান ’,
CPIM West Bengal-এর নয়া উদ্যোগ। পাড়ায় পাড়ায় ভাদু শেখ, আনারুল হোসেনদের চিহ্নিত করতে হবে সাধারণ মানুষকেই। এই বার্তা দিয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম। আর সেই লক্ষ্যেই একটি নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। যে কোনও দুর্নীতি কিংবা তোলাবাজির অভিযোগে ডিজিটালি অভিযোগ জানানোর ডাক দেওয়া হয়েছে CPIM-এর তরফে।
অতি সাধারণ অর্থনৈতিক অবস্থা থেকে রাতারাতি এলাকার নেতা হিসেবে উত্থান। প্রচুর সম্পত্তি ও ক্ষমতার মালিক হিসেবে পরিচিতি। রামপুরহাটের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুন কিংবা হত্যাকাণ্ডে জড়িত হিসেবে ধৃত নেতা আনারুল হোসেনের আচমকা রাতারাতি উন্নতির নেপথ্যে নানারকম বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলেছেন স্থানীয়রাই। তৃণমূলের ‘দুর্নীতি’ রুখতে এলাকার ফুলেফেঁপে ওঠা নেতাদের নাম, পরিচয় দিয়ে ফর্ম ফিলাপ করার জন্য নতুন কর্মসূচি চালু করছে সিপিআইএম। নাম দেওয়া হয়েছে – ‘পাহারায় পাবলিক’।
বলা হয়েছে ”রাজ্যজুড়ে তৃণমূলী নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়াররা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে, আপনার অঞ্চলে ভাদু শেখের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূল (TMC) নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি ফিলাপ করে জমা দিন। আপনার নাম ও অন্যান্য যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে গোপন ও সুরক্ষিত থাকবে। রাজ্যজুড়ে তৃণমূলের নেতাদের তোলাবাজি, বেলাগাম দুর্নীতি রুখে দিতে, বে-আইনি অস্ত্র কারবারে লাগাম টানতে সাহায্য করুন CPI(M) কে। ফর্ম ফিলাপ করে আপনার অভিযোগ নথিভুক্ত করুন।” এরপরই নিজেদের ওয়েবসাইট এবং ইমেল আইডি দেওয়া হয়েছে। সেখানে লগইন করে নিজের তথ্য আপলোড করতে হবে স্বেচ্ছাসেবকদের।
তথ্য নথিভুক্ত করতে https://www.leftsquad.in/paharay-public/ এই ওয়েবসাইট খুলতে হবে। রাতারাতি এলাকায় ‘ধনী’ হয়ে ওঠা তৃণমূল নেতাদের ছবি বা ভিডিও পাঠাতে হলে [email protected] – এই ইমেল আইডিতে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে সূর্যকান্ত মিশ্রর পোস্টে। তাঁর এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মত, নিজেদের মৌলিক কর্মসূচি নেই, তাই শাসকদলের ত্রুটি খুঁজে বের করে জনসংযোগে জোর দিতে চাইছে। আবার কারও দাবি, বিরোধী দল হিসেবে এই কর্মসূচি নিতেই পারে সিপিএম। তবে রেড ভল্যান্টিয়ারদের সাফল্যের পর এই জনসংযোগ কর্মসুচী ‘পাহারায় পাবলিক’ জনমানসে যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারনা ।
We hate spam as much as you do