সংসদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, যে সমস্ত স্কুলের পড়ুয়ারা অসন্তোষ দেখাচ্ছেন, সেই স্কুলগুলির প্রধান শিক্ষকরা সরাসরি সংসদ ভবন অর্থাত্ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে জমা দিতে পারবেন বলে জানিয়েছে।
অনুত্তীর্ণ ছাত্রছাত্রীর তালিকা নিয়ে সংসদ ভবনে স্কুলের হেড মাষ্টার মশাইদের লম্বা লাইন। গরমে সকলে ক্লান্ত, বিব্রত।
newscopes.in 26th july
বিদ্যালয়ের হেড মাস্টারমশাইরা লেখাপড়ার জগতে শান্তিপ্রিয় মানুষ। তাদের এখন মাথায় হাত। পরীক্ষা না দিয়ে উচ্চ মাধ্যমিকে ফেলের রেজাল্ট এসেছে। ছেলেমেয়েদের। ছাত্রছাত্রীরা তা মানছে না। স্কুলে স্কুলে নজিরবিহীন বিক্ষোভ। কোথাও ভাঙচুর আবার কোথাও পথ অবরোধ কোথাও আবার ব্লেড দিয়ে হাত কেটে প্রতিবাদ। প্রধান শিক্ষকরা গলদঘর্ম। সামলনো দায়।
সমস্ত নথিপত্র নিয়ে সবাই হাজির সংসদ ভবনে। বিশাল লম্বা লাইন। ঘেমে নেয়ে একাকার হয়ে হেড স্যাররা লাইনে দাঁড়িয়ে। অকৃতকার্য ছাত্র ছাত্রীদের তালিকা নিয়ে এসেছেন তাঁরা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরবর্তী পরিস্থিতির এ এক অন্য নজির।
শহর থেকে জেলা, পাস করিয়ে দেওয়ার দাবিতে শুরু হয় অনুত্তীর্ণদের ভিড়ে রাজ্য একেবারে উত্তপ্ত। পরিস্থিতি সামাল দিতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। কী নিয়ে পড়ুয়াদের অসন্তোষ, তা জানাতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের।
সংসদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, যে সমস্ত স্কুলের পড়ুয়ারা অসন্তোষ দেখাচ্ছেন, সেই স্কুলগুলির প্রধান শিক্ষকরা সরাসরি সংসদ ভবন অর্থাত্ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে জমা দিতে পারবেন বলে জানিয়েছে।
রবিবার থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নথি জমা দেওয়ার কাজ। বিদ্যাসাগর ভবনের বাইরে পড়ছে প্রধান শিক্ষকদের লম্বা লাইন। সোমবার শতাধিক প্রধান শিক্ষক বিদ্যাসাগর ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কুড়ি জন করে প্রধান শিক্ষকদের ঢোকানো হচ্ছে। অভিযোগ, কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। ফলে লাইন সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকদের ক্ষোভও বাড়ছে।
এই নজিরবিহীন বিশৃঙ্খলার সুষ্ঠ সমাধান চাইছেন রাজ্যের শিক্ষাজগতের মানুষজন।
We hate spam as much as you do