ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয় পেলে বিশেষ পরিকল্পনাও রয়েছে তাঁর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্রমজীবী মানুষ ও চাষীদের জন্যও ন্যূনতম পাওনা আদায় করতে হবে সংসদ থেকে। পাশাপাশি ব্যারাকপুর এলাকায় দুটি বিল-সহ জলাধার সংস্কারেরও লক্ষ্য রয়েছে বলে জানান বামেদের এই প্রার্থী
বারাকপুরে দেবদূতের সাড়া ! জিতলে মিলবে 'মহালক্ষ্মী ভাণ্ডার'
1May, 2024,
লোকসভায় বামেরা ভাল ফল করলে আইন সভায় মহালক্ষী ভাণ্ডার চালুর ইচ্ছা প্রকাশ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবদূত ঘোষ। গতকাল বারাসতে জেলা শাসকের দফতরে নিজের নির্বাচনী মনোনয়নপত্র জমা দিতে এসে এ কথাই শোনা গেল অভিনেতা প্রার্থীর গলায়। পাশাপাশি এদিন একদিকে যেমন রাজ্যে তৃণমূল সরকারের সমালোচনা করেন, কেন্দ্রের বিজেপি সরকারেরও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাম প্রার্থী দেবদূত।
কৃষক তাঁর ন্যূনতম মজুরি যেমন পাচ্ছেন না, অপরদিকে চাকরি প্রার্থীরাও অবস্থান করছেন, পাস করা শিক্ষকরা অবস্থান করছেন কিন্তু নিয়োগ হচ্ছে না, আবার কোন কোন ক্ষেত্রে তা বাতিলও হচ্ছে। ফলে এমন একটা অবস্থা হয়েছে যে সরকারের ক্লাব চালানোর মুন্সিয়ানা নেই, সে সরকার চালাচ্ছে। এই পরিস্থিতিতে বাম গণতান্ত্রিক সরকার যেমন ইউপিএর সময় ছিল, যে সময় মানুষের পক্ষে খাদ্য সুরক্ষা আইন-সহ ১০০ দিনের কাজ আইন প্রণয়ন করা গিয়েছিল। তেমনই এবার মহালক্ষী ভাণ্ডার আনার কথা ভাবা হচ্ছে এবং তা আইন প্রণয়ন করা হবে বলেও জানান দেবদূত। ফলে বাড়তি সুবিধা মিলবে খেটে খাওয়া মানুষদের।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয় পেলে বিশেষ পরিকল্পনাও রয়েছে তাঁর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্রমজীবী মানুষ ও চাষীদের জন্যও ন্যূনতম পাওনা আদায় করতে হবে সংসদ থেকে। পাশাপাশি ব্যারাকপুর এলাকায় দুটি বিল-সহ জলাধার সংস্কারেরও লক্ষ্য রয়েছে বলে জানান বামেদের এই প্রার্থী। এ দিন জেলাশাসকের দফতরে নিজের নমিনেশন জমা দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী বলেই জানান দেবদূত। দেবদূতের সাথে ছিলেন প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার, বিশিষ্ট অভিনেতা বিমল চক্রবর্তী, সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জী সহ অনেকে। লোকসভা কেন্দ্রে এ বার প্রচারে বামেদের ব্যাপক সাড়া মিলছে বলেই দাবি তার।
We hate spam as much as you do