নিজেই নিজেকে 'গডম্যান' বলে আখ্যা দিয়েছিল। কিন্তু কে জানত ভগবানের বেশে সে আসলে এক রাক্ষস। ১৭ মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান 'আশ্রম বাবা'র বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর থেকেই স্বামী চৈতন্যন্দ সরস্বতী ওরফে পার্থ সারথি পলাতক ছিল।
গেরুয়া বসনধারী ধর্ষক 'বাবা' চৈতন্যানন্দ ১৭ যুবতীর সর্বনাশ করে গ্রেপ্তার
Sep 28, 2025,
দিল্লির বসন্ত কুঞ্জে শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে FIR দায়ের করেন তারই ১৭ ছাত্রী। ৫০ দিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিসের জালে 'গডম্যান' পার্থ সারথি।
নিজেই নিজেকে 'গডম্যান' বলে আখ্যা দিয়েছিল। কিন্তু কে জানত ভগবানের বেশে সে আসলে এক রাক্ষস। ১৭ মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান 'আশ্রম বাবা'র বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পর থেকেই স্বামী চৈতন্যন্দ সরস্বতী ওরফে পার্থ সারথি পলাতক ছিল।
গা ঢাকা দেওয়ার শতচেষ্টা করলেও অবশেষে পার্থ সারথি পুলিসের জালে। আগ্রা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। রাত ৩:৩০ টায়, আগ্রার তাজ গঞ্জ এলাকার হোটেল ফার্স্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিস। পার্থ সারথি গত ৪ আগস্ট থেকে পলাতক ছিল। ৫০ দিন পলাতক থাকার পর তাকে বাগে আনে দিল্লি পুলিস।
ঘটনার প্রকাশ্যে আসে কীভাবে?
আগস্টের শুরুতে, ১৭ নির্যাতিতা দিল্লির ডিফেন্স কলোনি থানায় যৌথভাবে অভিযোগ দায়ের করেন পার্থ সারথির বিরুদ্ধে। অভিযোগে জানানো হয় যে, তারা পোস্ট-গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে পড়ছিলেন এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি থেকে আসা স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী ছিলেন সকলেই। অভিযোগে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটির কিছু ওয়ার্ডেন তাদের চৈতন্যানন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে সে ছাত্রীদের নিজের ঘরে ডাকত, বিদেশে নিয়ে যাওয়ার লোভ দেখাত এবং পরে অশ্লীল মেসেজ করত। সেইসঙ্গে ওই ১৭ জন ছাত্রীর সঙ্গে জোর করে যৌন সম্পর্কও করে স্বামী চৈতন্যন্দ সরস্বতী।
এছাড়াও জানা গিয়েছে, ওই 'বাবা' গোপনে গালর্স হস্টেলে ক্যামেরা বসিয়েছিলেন, যাতে গোপনে ভিডিয়ো তোলা যায়।
অভিযোগ সামনে আসার পর আশ্রম কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে বহিষ্কার করে। দিল্লির এই শাখাটি দক্ষিণ ভারতের বিখ্যাত আশ্রম দক্ষিণাম্নায় শ্রী শরদা পীঠ, শৃঙ্গেরি-এর একটি অংশ। আশ্রম কর্তৃপক্ষ তার কাজকে 'অপ্রত্যাশিত ও অনুচিত' বলে আখ্যা দিয়েছে।
ওড়িশা-জন্ম চৈতন্যানন্দ দাবি করেন, তিনি ২৮টি বই লিখেছেন। যার মধ্যে একটির ভূমিকায় অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস লিখেছেন এবং জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুন প্রশংসাবাণী দিয়েছেন।
We hate spam as much as you do