প্রসঙ্গত, গত বুধবার থেকে মালদহ জেলার কালিয়াচক- ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মূল সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। মোথাবাড়িতে কালিয়াচক- ২ নম্বর বিডিও অফিসের ভিতরে বিচারবিভাগের আধিকারিকদের ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ৷
মোথাবাড়ি বিক্ষোভে প্রশাসন ISF প্রার্থী সহ ২২ জনকে গ্রেপ্তার করল, উত্তপ্ত মালদা
Apr 03, 2026
মালদহের মোথাবাড়ি কাণ্ডে প্রশাসন আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, গত বুধবার থেকে মালদহ জেলার কালিয়াচক- ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মূল সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। মোথাবাড়িতে কালিয়াচক- ২ নম্বর বিডিও অফিসের ভিতরে বিচারবিভাগের আধিকারিকদের ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ৷
ঘটনার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে ব্লক অফিসে আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে। যদিও স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় উপস্থিত কয়েকজন বিক্ষোভকারী আহত হন।
এদিকে রাতে জুডিশিয়াল অফিসারদের উদ্ধারের পর রাতভর অভিযানে নামে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।
যদিও আজ আদালতে তোলার সময়, আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি দাবি করেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, বুধবার রাতে বিক্ষোভের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না, অন্য একটি গ্রামে জলসায় ছিলেন।
এ দিনও মোথাবাড়ি-সহ কালিয়াচক এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
We hate spam as much as you do