বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ হাসপাতালে যান মমতা। কার্ডিওলজির আইসিসিউতে চিকিৎসাধীন ছিলেন পঞ্চায়েতমন্ত্রী
সুব্রত মুখার্জী প্রয়াত ,দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই বঙ্গের বর্ণময় রাজনীতিক।
চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায় । ৭৫ বছর বয়সে এসএসকেএম মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এদিন রাত ৯টা ২২মিনিটে মৃত্যু হয় তাঁর। পঞ্চায়েতমন্ত্রী (Panchayet Minister) সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দেখতে এসএসকেএমে (SSKM) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ হাসপাতালে যান মমতা। কার্ডিওলজির আইসিসিউতে চিকিৎসাধীন ছিলেন পঞ্চায়েতমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে এসএসকেএমে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল মাজি । বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি হন সুব্রত মুখোপাধ্যায়। ধমনীতে স্টেন্ট বসানোর পরেও অবস্থার অবনতি হয় তাঁর।
কালীপুজোর আগের সপ্তাহেই হঠাৎ শরীর খারাপ হয় তাঁর। গত ররিবার এসএসকেএমে চেক আপ করাতে গিয়ে আরও অসুস্থ বোধ করেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। একসপ্তাহ ধরে ICCU-তে কাটানোর পরে শেষ হল জীবনের সঙ্গে লড়াই। সুব্রত মুখার্জী বাংলার রাজনীতিতে সব অবস্থাতেই খবরে ছিলেন। সিদ্ধার্থ রায়ের সময় থেকে বাম আমলের দীর্ঘ সময় সুব্রত মুখার্জী দক্ষিন কলকাতার মুখ্য ব্যাক্তিত্ব একডালিয়া এভারগ্রিনের পূজো থেকে কলকাতা কর্পোরেশনের মেয়র, মমতা ব্যানার্জীর তীব্র সমালোচক থেকে তৃণমূল নেতা বনে যাওয়া, আবার রাজ্যের মন্ত্রী। নিঃসন্দেহে দীর্ঘ পঞ্চাশ বছরের পশ্চিমবঙ্গের এই বর্ণময় রাজনীতিকের মৃত্যু শূণ্যতার সৃষ্টি করবে।
We hate spam as much as you do