Tranding

01:49 PM - 04 Feb 2026

Home / Education / বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সুপ্রিম মান‍্যতা ২০২২-এর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সুপ্রিম মান‍্যতা ২০২২-এর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত

২০২২-এর সেপ্টেম্বরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাঁরা ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। যদিও ২০২২-এর সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তেই মান্যতা দেন।

29 Jan 2024

 জট কাটল ২০২২-এর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ২০২২-এর প্যানেল প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল দেশের শীর্ষ আদালত। অর্থাৎ, প্রাথমিকে প্যানেল প্রকাশে সবুজ সঙ্কেত মিলল। প্যানেল প্রকাশে আর বাধা থাকল না পর্ষদের।

২০২২-এর সেপ্টেম্বরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাঁরা ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। যদিও ২০২২-এর সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তেই মান্যতা দেন।
২৯ সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর ২০২৩-এর এপ্রিলে ওই বিজ্ঞপ্তি খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে নিয়োগ জটিলতা রয়েছে দীর্ঘদিন ধরে। প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগে ১১,৭৬৫ জনের তালিকা প্রস্তুত মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগের জন্য কাউন্সেলিং, ইন্টারভিউ সহ একাধিক প্রক্রিয়া সম্পন্ন করে দেখছে রাজ্য সরকার। তবে মামলা সংক্রান্ত কারণে নিয়োগ এতদিন আটকে ছিল। সেই সুপ্রিম সংকেতের দিকে তাকিয়ে ছিল রাজ্য সরকার। আজকের সুপ্রিম কোর্টের নির্দেশে একাধারে স্বস্তিতে রাজ্য সরকার। অপরদিকে, প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের অনেকটাই সুবিধা হল বলে মনে করা হচ্ছে।

রাজ্যের প্যানেল প্রকাশেও বাধা থাকল না। স্থগিতাদেশ তুলে নেন বিচারপতি হিমা কোহলি, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ। এই মামলা সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তাকেই মান্যতা দেওয়া হল এদিন।

Your Opinion

We hate spam as much as you do