উল্লেখ্য এই ধর্ণা প্ৰদর্শনকে সমৰ্থন জানাতে বিগত দিনে উপস্থিত ছিলেন সি পি আই এমেৱ পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত,সারা ভারত কৃষক সভার সম্পাদক বৃজু কৃষ্ণান,হান্নান মোল্লা,মহিলা সমিতির সম্পাদক মারিয়াম ধাওলে প্রমুখ নেতাগন।
উত্তরপ্ৰদেশের নয়ডা'তে কৃষক আন্দোলনে পুলিশের নিৰ্মম লাঠি চাৰ্জ এবং গ্ৰেপ্তার
৮জুন ২০২৩
-- কৃষকদের নিজস্ব দাবিদাওয়া নিয়ে উত্তরপ্ৰদেশের গ্ৰেটার নয়ডা'তে গত ২৫ শে এপ্ৰিল ২০২৩ থেকে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে গ্ৰেটার নয়ডা অথরিটির দপ্তরের সামনে রাত-দিন ধর্না প্ৰদর্শন চলছিল। ৬ জুন, মঙ্গলবার ৪৩-তম দিনে " ঘেরা ডালো - ডেরা ডালো " -র আয়োজন করা হয়েছিল। এই আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে হাজার হাজার লোক একত্ৰিত হতে থাকে। সকাল থেকে বিকাল পাঁচটা পৰ্যন্ত শান্তিপূর্নভাবে ঘেরাওয়ের কাৰ্যক্ৰম চলে। এরপর প্ৰতিদিনেৱ ন্যায় রাতে ধর্ণার জন্য কৃষকদের ৫০-৬০ জন অবস্থানে বসে। অভিযোগ ঙঅন্ধকাৱ নেমে আসার সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে হঠাৎ করে যোগী আদিত্য নাথ সরকারের পুলিশ অবস্থান রত কৃষক আন্দোলনের নেতা ডঃ রূপেশ বৰ্মা সহ' ৫০-৬০ জন কৃষকে গ্ৰেপ্তার করে নেয়। সভাস্থলেৱ সমস্ত জিনিস পুলিশ উঠিয়ে নিয়ে যায়। গ্ৰেপ্তারের খবর আশেপাশের গ্ৰামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শত শত মহিলা-পুরুষ পুলিশ লাইনে এসে একত্ৰিত হয়। বিনা শৰ্তে সকলের মুক্তি দাবি করতে থাকে। মাঝ রাতে উপস্থিত মহিলাসহ কৃষক -সাধারণ মানুষ সকলে নিজেদেরও গ্ৰেপ্তারীর দাবী জানাতে থাকে। আন্দোলনের মেজাজ ও ভীড় দেখে পুলিশ লাঠি চাৰ্জ শুরু করে এবং মধ্য রাত পৰ্যন্ত বারবার তা চলতে থাকে। রাতে ৩৩ জন কৃষককে জেলে পাঠানো হয়।
বুধবার সকালে কৃষক নেতাদের গ্ৰেপ্তার করে জেলে পাঠানোর বিরুদ্ধে সিটু নয়ডা সেক্টার-৮ গৌতম বুদ্ধ নগর জেলা দপ্তরে রামসাগর, ভরত ডেঞ্জার, ভীখু প্ৰসাদ , গঙ্গেশ্বর দত্ত শৰ্মার নেতৃত্বে সিটু সদস্যরা একত্ৰিত হলে পুলিশ তাদেরকে দপ্তরের সামনেই আটকে দেয়। সকলে সেখানে বসেই বিরোধ প্ৰদর্শন শুরু করে এবং বিনা শৰ্তে সকলেৱ মুক্তির দাবি কৱতে থাকে। প্ৰদর্শনে ভীড় বাড়তে থাকে। পুলিশ সকলকে সিটু জেলা দপ্তরের মধ্যেই আটকে রাখে। সিটু জেলা সভাপতি গঙ্গেশ্বৱ দত্ত শৰ্মা সকলের বিনা শৰ্তে মুক্তির দাবি করেন এবং আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের দাবি জানান।
উল্লেখ্য এই ধর্ণা প্ৰদর্শনকে সমৰ্থন জানাতে বিগত দিনে উপস্থিত ছিলেন সি পি আই এমেৱ পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত,সারা ভারত কৃষক সভার সম্পাদক বৃজু কৃষ্ণান,হান্নান মোল্লা,মহিলা সমিতির সম্পাদক মারিয়াম ধাওলে প্রমুখ নেতাগন।
সি পি আই (এম) দিল্লি ৱাজ্য কমিটি গতকাল নয়ডাতে আন্দোলনরত কৃষকদের উপৱ যোগী-মোদি ডবল ইঞ্জিন সরকারের দমন -পীড়নের কড়া নিন্দা করেন এবং অবিলম্বে বিনা শৰ্তে সকলের মুক্তিৱ দাবি করেন। সিপিআইএমের রাজ্য কমিটি নয়ডা অথরিটির কাছে দাবি করে অবিলম্বে ২০১৩ এর ভুমি অধিকরনের নীতি কাৰ্যকরী করা হোক। গতকাল সকাল থেকে সারাদিন হাজারো লোক ফের দপ্তরের সামনে ভীড় জমায়।সারা ভারত কৃষক সভার নেতৃত্ব হান্নান মোল্লা সহ অন্যান্য নেতাগন উপস্থিত থাকেন।টিকায়ত সহ অনান্য কৃষক সভাৱ নেতৃত্বও উপস্থিত হয়ে মুক্তির দাবি জানান।
We hate spam as much as you do