Tranding

05:03 PM - 21 Apr 2026

Home / Politics / উত্তর দমদমে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বাম মেধাবী তরুণী দীপ্সিতার লড়াই আবার বাম সম্ভাবনা

উত্তর দমদমে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বাম মেধাবী তরুণী দীপ্সিতার লড়াই আবার বাম সম্ভাবনা

দমদম উত্তর কেন্দ্রে বামপন্থীদের সম্ভাবনা থাকছে কারণ এই কেন্দ্রে ২০১৬ সালে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে বামপ্রার্থী জিতেছিলেন আর ২০২১ সালে পুনরায় চন্দ্রিমা ওখান থেকে জেতেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী এই বিধানসভায় ২১ % ভোট পান।দীপ্সিতা যেভাবে সাড়া পাচ্ছেন আগামী নির্বাচনে এই বাম প্রার্থীর জয় কোন অংশেই অসম্ভব নয়। 

উত্তর দমদমে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বাম মেধাবী তরুণী দীপ্সিতার লড়াই আবার বাম সম্ভাবনা

উত্তর দমদমে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বাম মেধাবী তরুণী দীপ্সিতার লড়াই আবার বাম সম্ভাবনা

২১ এপ্রিল ২০২৬

দমদম উত্তর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কেন্দ্রে ২০১৬ সালে মমতা ব্যানার্জির ভরা বাজারে সিপিআইএম প্রার্থী জিতে ছিলেন।  এই কেন্দ্রে এ বছর সিপিএমের প্রার্থী বহু পরিচিত মুখ ছাত্র আন্দোলনের নেত্রী দীপ্সিতা ধর। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে বালি থেকে দীপ্সিতা কেন দমদমে এসেছেন? দীপ্সিতার মজার উত্তর মমতা ব্যানার্জি কেন নন্দীগ্রামে গিয়েছিলেন? আর শুভেন্দু অধিকারী কেন নন্দীগ্রাম থেকে ভবানীপুরে এসেছেন? দীপ্সিতা মাঠ বড় করতে চান। 

এবারের লড়াইয়ে এই তরুণ প্রতিবাদী মেধাবী মুখ বামেদের বড় চ্যালেঞ্জ। উত্তর  দমদম এলাকার জ্বলন্ত সমস্যা নিকাশি ব্যবস্থা। এরপর বন্ধ কারখানা। এর মধ্যে নিউ ব্যারাকপুর পৌরসভায় অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না এই দাবি করেন দীপ্সিতা ধর। তখন তার বিরুদ্ধে তৃণমূল প্রভাবিত মিউনিসিপাল কর্মচারীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান।  যদিও প্রত্যক্ষদর্শীরা বলছেন ওটা আসলে ছিল তৃণমূলের মিছিল। এবং তারা মনে করছেন এতে দিপ্সতা ধরেরই প্রচার হলো

দমদম উত্তর কেন্দ্রে বামপন্থীদের সম্ভাবনা থাকছে কারণ এই কেন্দ্রে ২০১৬ সালে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে বামপ্রার্থী জিতেছিলেন আর ২০২১ সালে পুনরায় চন্দ্রিমা ওখান থেকে জেতেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী এই বিধানসভায় ২১ % ভোট পান।দীপ্সিতা যেভাবে সাড়া পাচ্ছেন আগামী নির্বাচনে এই বাম প্রার্থীর জয় কোন অংশেই অসম্ভব নয়। 

বিজেপি প্রার্থীর সৌরভ শিকদার যার সেরকম কোন পরিচিতি নেই এবং এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপির স্বাভাবিক প্রচার ছাড়া এই প্রার্থী বিশেষ কোনো দাগ ফেলতে পারছেন না।

অবশ্যই মূল লড়াই চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দীপ্সিতা ধরের বিরুদ্ধে  অর্থাৎ তৃণমূল বনাম সিপিএম। উত্তর দমদম বিধানসভায় লড়াই ক্রমশ দ্বিমুখী  হয়ে উঠছে। প্রায় ৭০ বছরের চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে যুবপ্রার্থী ৩২ বছরের দীপ্সিতা এলাকার জনগণের একটি বৃহৎ অংশে নজর কাড়তে সক্ষম হয়েছে। মন্ত্রী চন্দ্রিমার অভিজ্ঞতা বনাম দীপ্সিতার কর্মদক্ষতা ও তারুণ্য কোনটা উত্তর দমদমের অধিবাসীদের কাছে গ্রহণযোগ্য তার জন্য অপেক্ষা করতে হবে।

Your Opinion

We hate spam as much as you do